
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৭:৩০

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি থেকে বঞ্চিত ১ হাজার ৮২১ জন চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর সচিবালয়ের ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তিনি।
