
প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১২:১২

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে। গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও গত ২৫ ডিসেম্বর ওই উড়োজাহাজটি দিয়েই ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়, যেখানে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রী ছিলেন।
