
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন আগামী ২ জুন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস। আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছে ফিলিস্তিন। নির্বাচন অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দফতরে।
