বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পিলখানা হত্যাযজ্ঞ তদন্তে উঠল বহিঃশক্তি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৫, ১১:১

শেয়ার করুনঃ
পিলখানা হত্যাযজ্ঞ তদন্তে উঠল বহিঃশক্তি ও রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ

বিডিআর বিদ্রোহের নামে ২০০৯ সালে পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানসহ অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে এ প্রতিবেদন তুলে দেন। দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এ ঘটনার তদন্ত-উপসংহার জাতীয় পর্যায়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। সত্য উদ্ঘাটনে কমিশন যে ভূমিকা রেখেছে—জাতি তা স্মরণে রাখবে।” তিনি আরও বলেন, “এই প্রতিবেদনে বহু মূল্যবান শিক্ষা এবং দীর্ঘদিনের প্রশ্নের উত্তর রয়েছে, যা ভবিষ্যতে রাষ্ট্রের জন্য সম্পদ হিসেবে বিবেচিত হবে।”

ধ্বংস হওয়া আলামত, বিদেশে পলাতক সংশ্লিষ্ট ব্যক্তি

আরও

তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ
কমিশন প্রধান ফজলুর রহমান জানান, ১৬ বছর আগের একটি ঘটনার আলামত সংগ্রহ করা ছিল কঠিন। অনেক প্রমাণ ধ্বংস হয়ে গেছে, অনেক সংশ্লিষ্ট ব্যক্তি দেশে নেই। দীর্ঘ সময় এবং পেশাদারি নিরীক্ষার মাধ্যমে তাঁরা দুই ধাপে সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ সংগ্রহ করেছেন। কোনো কোনো সাক্ষীর বক্তব্য তাঁরা আট ঘণ্টা পর্যন্ত শুনেছেন।

তদন্তে উঠে এসেছে ভারত, আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতা

সবচেয়ে আলোচিত অংশ হলো—এই হত্যাযজ্ঞে বহিঃশক্তি তথা ভারতের “সরাসরি সম্পৃক্ততা”র প্রমাণ পাওয়া গেছে বলে কমিশনের মন্তব্য। কমিশন মনে করে, ভারত বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে এ ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিল। তারা সরকারের কাছে সুপারিশ করেছে—ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া উচিত।

কমিশন সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার জানান, পিলখানা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। এর পেছনে প্রধান সমন্বয়ক হিসেবে উঠে এসেছে তৎকালীন সাংসদ শেখ ফজলে নূর তাপসের নাম। তাঁর দাবি—ঘটনার আগে এবং ঘটনার দিন আওয়ামী লীগ–সম্পৃক্ত একটি মিছিল পিলখানায় প্রবেশ ও বের হয়, যা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার প্রমাণ বহন করে।

পিলখানা_হত্যাকাণ্ডজাতীয়_তদন্ত_কমিশনরাজনৈতিক সংশ্লিষ্টতা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

অটোরিকশার অবৈধ ভাড়ায় বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশার অবৈধ ভাড়ায় বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী
তদন্তে আরও উঠে এসেছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া গিয়েছিল—যা ঘটনার পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যকে ইঙ্গিত করে।

কেন সেনাবাহিনী অভিযান চালায়নি?

এ প্রশ্নে কমিশনপ্রধান জানান, তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ তাঁদের বলেছেন—সেনাবাহিনী পিলখানায় অভিযান চালালে ভারত সামরিক হস্তক্ষেপ করতে পারত। ওই ঝুঁকির কারণেই সেনাবাহিনী অপেক্ষমাণ ছিল। কমিশনপ্রধানের মতে, এটি সেনাবাহিনীর একটি বড় কৌশলগত সিদ্ধান্ত হলেও “ব্যর্থতা”র প্রশ্নও ওঠে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গোয়েন্দা ব্যর্থতা ছিল ‘পর্বত পরিমাণ’

কমিশন জানায়, গোয়েন্দা সংস্থা, পুলিশ, র‌্যাব—সব জায়গায় ব্যাপক ব্যর্থতা ছিল। র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলের খুব কাছে অবস্থান করেও নির্দেশের অপেক্ষায় ছিলেন, ফলে তাঁরা কোনো হস্তক্ষেপ করেননি। কমিশন তাদের এই স্থবিরতার তীব্র সমালোচনা করেছে।

২০০৯ সালের তদন্তের সঙ্গে বর্তমান তদন্তের পার্থক্য

শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন যে তদন্ত কমিটি গঠন করেছিল, তাদের রিপোর্টে উঠে এসেছিল যে বিডিআরের একটি অংশ ২০০৭ সাল থেকেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করছিল এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাদের গোপন বৈঠক ছিল। কিন্তু সেই সময় রাজনৈতিক সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদই করা হয়নি—যা বর্তমান কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে।

৯২১ ভারতীয় প্রবেশ, ৬৭ জনের সন্ধান নেই

তদন্তে আসে—ঘটনার সময় বাংলাদেশে ৯২১ ভারতীয় নাগরিক প্রবেশ করেছিল। এর মধ্যে ৬৭ জনের বের হওয়ার কোনো রেকর্ড নেই। কেউ প্লেনে ঢুকে ট্রেনে বের হয়েছে, কেউ ট্রেনে ঢুকে অজানা পথে দেশত্যাগ করেছে। এ তথ্যকেও ভারতের সংশ্লিষ্টতার একটি শক্তিশালী ইঙ্গিত হিসেবে দেখছে কমিশন।

ভবিষ্যতের জন্য সুপারিশ

কমিশন সেনাবাহিনীর কাঠামো, বিজিবির অভ্যন্তরীণ সংকট সমাধান, গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এবং রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্তব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেছে।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

সর্বশেষ সংবাদ

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

এ সম্পর্কিত আরও পড়ুন

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ, নেই কোনো প্রশিক্ষণ ফি

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সি যুবক ও নারীরা এ প্রশিক্ষণের জন্য

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

৬৪ জেলায় সার মনিটরিং, মজুত চাহিদার চেয়ে অনেক বেশি

দেশে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে ৬৪ জেলায় সার মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, বর্তমানে দেশে সারের চাহিদার তুলনায় মজুত বেশি রয়েছে। চাহিদা ৩৫ লাখ ৮৭ হাজার টন হলেও মজুত রয়েছে ৫১ লাখ ৭১ হাজার টন। অর্থাৎ প্রায় ১৫ লাখ ৮৪ হাজার টন সার উদ্বৃত্ত

তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

তদন্তের মুখে ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

জালিয়াতি ও প্রতারণার অভিযোগ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বাংলাদেশের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের প্রেক্ষাপটে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি অবিলম্বে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান। পাঁচ বছর মেয়াদে ২০২৪ সালের শুরুর দিকে তিনি এ পদে দায়িত্ব

বিশ্বের সব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়: খলিলুর রহমান

বিশ্বের সব সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয়: খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে শেষ করা সম্ভব নাও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণের পর তিনি এ কথা বলেন। এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ৮১তম

ই-বর্জ্যে বাড়ছে ঝুঁকি, ভাগাড়ে যাচ্ছে ৯৭ শতাংশ

ই-বর্জ্যে বাড়ছে ঝুঁকি, ভাগাড়ে যাচ্ছে ৯৭ শতাংশ

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্য। প্রতিদিন বিপুলসংখ্যক মুঠোফোন, কম্পিউটার, টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার অকেজো হলেও এসব বর্জ্যের পরিবেশসম্মত ও আনুষ্ঠানিক ব্যবস্থাপনা নেই। সাধারণ গৃহস্থালি বর্জ্যের সঙ্গে এগুলো আস্তাকুঁড় বা ডাস্টবিনে ফেলা হচ্ছে। সিটি করপোরেশন থেকেও ই-বর্জ্য আলাদাভাবে ব্যবস্থাপনা করা হয় না। পরিবেশ অধিদপ্তরের ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশে বছরে প্রায় ৪ লাখ টন ই-বর্জ্য উৎপন্ন হয়।