প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৩

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় ইয়াবা উদ্ধারের অভিযানে এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ সুজন হাওলাদারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ।
