
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৪

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানি করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
