মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬১১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নজরে চার হাইকোর্ট বিচারপতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২

শেয়ার করুনঃ
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নজরে চার হাইকোর্ট বিচারপতি

ফ্যাসিস্ট সরকারের দোসর ও অনিয়মের অভিযোগে বিচার কাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে বর্তমানে চারজনের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত চালিয়ে যাচ্ছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিচার বিভাগের সংস্কারের দাবি তীব্র হয়। এর ধারাবাহিকতায় ১৫ অক্টোবর রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিদের’ পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। ১৬ অক্টোবর দুপুরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা হাইকোর্টে প্রবেশ করে এবং আইনজীবীদের একটি অংশ বিক্ষোভে যোগ দেন। এর ফলে প্রধান বিচারপতির সঙ্গে জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত হয়, অভিযুক্ত ১২ বিচারপতিকে আর কোনো বেঞ্চ দেওয়া হবে না।

এরপর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত এ কাউন্সিলে রয়েছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সংবিধান অনুযায়ী, কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে এই কাউন্সিল তা তদন্ত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠান।

আরও

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী
অভিযোগ ওঠা ১২ বিচারপতির মধ্যে সময়ের ব্যবধানে বিভিন্ন সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিচারপতি শাহেদ নূরউদ্দিন গত ৩০ জানুয়ারি স্বেচ্ছায় পদত্যাগ করেন। বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করলেও পরবর্তীতে স্থায়ী নিয়োগ পাননি এবং তাদের মেয়াদ শেষ হয়। অন্যদিকে বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি আশীষ রঞ্জন দাস অবসরে গেছেন।

এছাড়া পূর্ণাঙ্গ তদন্ত শেষে রাষ্ট্রপতি বিচারপতি খিজির হায়াতকে ১৮ মার্চ এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে ২১ মে অপসারণ করেন। সর্বশেষ গত ৩১ আগস্ট বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগপত্র জমা দেন, যা রাষ্ট্রপতি ৭ সেপ্টেম্বর গ্রহণ করেছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বিচারবিভাগসুপ্রিমজুডিশিয়ালকাউন্সিলবিচারপতি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
বর্তমানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অধীনে চার বিচারপতির বিরুদ্ধে তদন্ত চলছে। কাউন্সিল সূত্রে জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে গুরুতর অনিয়ম ও পক্ষপাতের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।

আইনজীবী সমাজের একাংশ মনে করছে, এই তদন্ত বিচার বিভাগের স্বচ্ছতা ও জনগণের আস্থা পুনঃস্থাপনে মাইলফলক হয়ে উঠবে। অন্যদিকে সমালোচকরা বলছেন, বিচারপতিদের অপসারণ বা পদত্যাগ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় আদালতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, কাউন্সিলের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চার বিচারপতি কোনো বিচার কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

সর্বশেষ সংবাদ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি  বলছে ইরান

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি বলছে ইরান

এ সম্পর্কিত আরও পড়ুন

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট-এ একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড সোমবার (২৩ মার্চ) এই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচনকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ

দীর্ঘ দেড়যুগ পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। আগামী ২৬ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের তিন বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশপথে প্রদর্শিত হবে প্রতিরক্ষা সক্ষমতা। অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন মোহাম্মদ সাহাবুদ্দিন। এছাড়া উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর এই কুচকাওয়াজ ফিরে আসায় জাতীয় উৎসবে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

দেশে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের উদ্দেশ্যে তার আহ্বান—কেউ যেন অযথা আতঙ্কিত না হন। দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং সরকার নিয়মিত সরবরাহ নিশ্চিত করছে। তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং চাঁদাবাজির ঘটনা তুলনামূলকভাবে কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, এবারের ঈদে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেনো জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” তিনি আরও বলেন, দেশের মানুষ যে

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা