শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর পূর্ণ প্রস্তুতি : সেনাপ্রধান

নাজমুল হোসেন
নাজমুল হোসেন , স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৬:৪৮

শেয়ার করুনঃ
অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর পূর্ণ প্রস্তুতি : সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি জানান, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন এবং এই পরিস্থিতিতে জনগণের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা জরুরি।

মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে তিনি এই বক্তব্য দেন। অনুষ্ঠানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত হন।

সেনাপ্রধান বলেন, দেশের মানুষ এখন সেনাসদস্যদের দিকে তাকিয়ে আছে। সেনারা দেশের ভবিষ্যৎ, তাই প্রত্যেককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বাহিনীর শৃঙ্খলা ও চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখার ওপরও তিনি জোর দেন।

আরও

সোম বা মঙ্গলবারের মধ্যে নতুন সরকার গঠন! চলছে প্রস্তুতি

সোম বা মঙ্গলবারের মধ্যে নতুন সরকার গঠন! চলছে প্রস্তুতি

সামরিক বাহিনীকে নিয়ে বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে জেনারেল জামান বলেন, এসব নিয়ে অখুশি হওয়ার কিছু নেই। অনেক মন্তব্যই তরুণদের কাছ থেকে আসছে, যারা এখনো অভিজ্ঞ নয়। তিনি আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে তারা নিজেদের ভুল বুঝতে পারবে।

তিনি আরো বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন এবং মাঠে দায়িত্ব পালনের সময় অবশ্যই পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো পরিস্থিতিতেই প্রতিশোধমূলক কাজে জড়ানো যাবে না।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

নির্দিষ্ট অভিযোগ প্রসঙ্গে সেনাপ্রধান জানান, একজন সেনাসদস্যের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ তদন্তাধীন রয়েছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে, একজন কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে। তিনি স্পষ্ট করে বলেন, নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে বিপুল অর্থ ব্যয় করে। তাই কেউ অপরাধে জড়ানোর আগেই তা প্রতিরোধ করা জরুরি। অপরাধ সংঘটিত হওয়ার পর শুধুমাত্র বাড়ি পাঠিয়ে দেওয়া রাষ্ট্রের সম্পদের অপচয় ছাড়া কিছু নয়।

সেনাপ্রধানসেনাবাহিনী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

সংবিধান সংস্কারের পক্ষে সুস্পষ্ট জনরায়: আলী রীয়াজ

সংবিধান সংস্কারের পক্ষে সুস্পষ্ট জনরায়: আলী রীয়াজ

সেনাপ্রধানের ভাষণে স্পষ্ট হয়, নির্বাচনী পরিবেশে সেনাবাহিনী সর্বোচ্চ দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণ ও সরকারের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

সর্বশেষ সংবাদ

বিজয়ের পর দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের

বিজয়ের পর দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের

যুক্তরাষ্ট্র ইরান বিরুদ্ধে সম্ভাব্য টানা সামরিক অভিযান প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্র ইরান বিরুদ্ধে সম্ভাব্য টানা সামরিক অভিযান প্রস্তুতি নিচ্ছে

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

সংবিধান সংস্কারের পক্ষে সুস্পষ্ট জনরায়: আলী রীয়াজ

সংবিধান সংস্কারের পক্ষে সুস্পষ্ট জনরায়: আলী রীয়াজ

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

এ সম্পর্কিত আরও পড়ুন

বিজয়ের পর দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের

বিজয়ের পর দেশ গড়তে ঐক্যের ডাক তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর দেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে অনুষ্ঠিত নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন। তারেক রহমান বলেন, এবার দেশ গড়ার পালা। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় ঐক্য আমাদের

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির নেতা হিসেবে সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার অপেক্ষায় রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণ ও দক্ষ তরুণ নেতাদের সমন্বয় রাখার পরিকল্পনা

সংবিধান সংস্কারের পক্ষে সুস্পষ্ট জনরায়: আলী রীয়াজ

সংবিধান সংস্কারের পক্ষে সুস্পষ্ট জনরায়: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত স্পষ্টভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের পক্ষে রায় দিয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, এই গণরায় থেকে পরিষ্কার যে দেশের বৃহদাংশ নাগরিক আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চান না। জনগণ পরিবর্তন ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার চায়। তিনি প্রধান

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সবার শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার জন্য সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, শপথ অনুষ্ঠান ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এর বেশি

সোম বা মঙ্গলবারের মধ্যে নতুন সরকার গঠন! চলছে প্রস্তুতি

সোম বা মঙ্গলবারের মধ্যে নতুন সরকার গঠন! চলছে প্রস্তুতি

নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য নিয়ে এগোচ্ছে অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সে ক্ষেত্রে আগামী সোমবার বা মঙ্গলবার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই দিনে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরও শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার