
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৫, ১৮:৪৭

দক্ষিণ কোরিয়ার বিশিষ্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যা ছিল বাংলাদেশ বিনিয়োগ বোর্ড আয়োজিত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন।
