প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৫:৪৩

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার দুপুরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তার এই সফর শুরু হয়েছে। ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত এই চারদিনের সফরে তিনি চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন।
