
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১৭:৪৭

আইএসপিআর সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিন বাহিনী প্রধান।

এছাড়াও, প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন। এ সময় মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীরদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হবে।
দিবসটি উদযাপন উপলক্ষে বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আদালত, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীরদের উত্তরাধিকারী, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এবং তিন বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।
এই দিনটি সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশপ্রেম, সাহসিকতা এবং স্বাধীনতা যুদ্ধে তাদের অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালন করা হয়।