
প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১৭:৪

রাজধানীর কচুক্ষেত ও মিরপুর ১৪ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ অক্টোবর কিছু দুষ্কৃতকারী সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে একটি যৌথ অভিযান শুরু করে।
শুক্রবার ভাষানটেক এলাকায় পরিচালিত সাঁড়াশি অভিযানে রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামের তিনজন দুষ্কৃতকারীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রমের জন্য ভাষানটেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআরের পক্ষ থেকে আরও বলা হয়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা কার্যক্রম জোরদার করার পাশাপাশি, জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে সাধারণ মানুষের মধ্যে আশ্বাস তৈরি হয়েছে যে, কোনোভাবেই অরাজকতাকে প্রশ্রয় দেওয়া হবে না।