
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০:২৬

জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হবে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এদিনটি জাতীয় শোক দিবস পালন করে আসছিল আওয়ামী লীগ সরকার।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন এবং ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ১৫ আগস্ট সরকারি ছুটি থাকবে কি না, তা নিয়ে নানা গুঞ্জন চলছে।