রবিবার, ২৯ মার্চ, ২০২৬১৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা, দিলেন নতুন কর্মসূচি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১:৪১

শেয়ার করুনঃ
শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা, দিলেন নতুন কর্মসূচি

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে আয়োজিত অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার (১৩ জুলাই) সারাদেশের সব ক্যাম্পাসে প্রতীকী বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এ সংবাদ সম্মেলন থেকে আন্দোলন নিয়ে পরবর্তী করণীয় জানানো হবে।

আরও

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা।

এর আগে, বিকেল ৫টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শাহবাগ মোড়ে এসে অবস্থান করে।

আরও

পুলিশের ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহবাগে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’ এমন বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

কোটা সংস্কার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরের পর থেকে মধুর ক্যানটিনে জড়ো হচ্ছেন। সেখানে ছাত্রলীগের শীর্ষ নেতাদেরও আসার কথা রয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সংবাদ সম্মেলন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানায় ছাত্রলীগ।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

পুলিশের বাধা ও হামলার মধ্যেই বৃহস্পতিবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকার শাহবাগসহ সারাদেশে কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে কোথাও কোথাও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

রাজধানীর শাহবাগে গতকাল রাত নয়টার দিকে অবরোধ তুলে নেওয়ার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে শুক্রবার বিকেল চারটায় সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন পাস করে সরকারি চাকরির সব গ্রেডে ৫ শতাংশ কোটা রেখে বাকি কোটা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল। এর মধ্যে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১০ শতাংশ নারী কোটা, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য ১০ শতাংশ কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত ছিল।

ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটাব্যবস্থার সংস্কার করে ৫৬ শতাংশ কোটা থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে সে বছরের ৪ অক্টোবর কোটাপদ্ধতি বাতিলবিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মাধ্যমে ৪৬ বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে যে কোটাব্যবস্থা ছিল, তা বাতিল হয়ে যায়। পরে ২০২১ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের রায়ে চলতি বছরের ৫ জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয়। এরপর চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা মাঠে নামেন।

টানা কয়েক দিন আন্দোলনের পর গত ৯ জুলাই কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরেরদিন হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। তবে শিক্ষার্থীরা আপিল বিভাগের এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

জনপ্রিয় সংবাদ

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

সর্বশেষ সংবাদ

ভূরুঙ্গামারীর ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার মাউশি'র

ভূরুঙ্গামারীর ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার মাউশি'র

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে

স্বস্তিদায়ক ঈদযাত্রা দাবি, বাসে জিপিএস ট্র্যাকিং চালুর ঘোষণা

স্বস্তিদায়ক ঈদযাত্রা দাবি, বাসে জিপিএস ট্র্যাকিং চালুর ঘোষণা

সাম্প্রতিক ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৯ মার্চ) ঈদ–পরবর্তী মূল্যায়ন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব বাসে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে বিশেষ অভিযানে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বিশেষ অভিযানে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। দেশজুড়ে পরিচালিত চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম, পরিচয় ও অভিযোগের বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে। ডিএইচএস জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। সংস্থাটির অধীনস্থ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট

হঠাৎ সচিবালয়ে গিয়ে আট মন্ত্রণালয় ঘুরলেন প্রধানমন্ত্রী

হঠাৎ সচিবালয়ে গিয়ে আট মন্ত্রণালয় ঘুরলেন প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সচিবালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেন। সচিবালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে না গিয়ে হঠাৎ পরিদর্শনে বের হন। প্রথমে তিনি সচিবালয়ের ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে

ঈদ বিরতির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু

ঈদ বিরতির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু

ঈদুল ফিতরের বিরতি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দীর্ঘ ছুটির পর সংসদ কার্যক্রমে ফের সক্রিয়তা ফিরে আসছে বলে আশা করা হচ্ছে। এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতরসহ অন্যান্য সরকারি ছুটির কারণে মাত্র তিন দিনের মাথায় ১৫ মার্চ অধিবেশন মূলতবি করা হয়। বিরতির সময় বিভিন্ন সংসদীয় প্রস্তুতি সম্পন্ন করা