সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

এবারের বাজেটে কোন খাতে কত বরাদ্দ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জুন ২০২৪, ৩:৫৯

শেয়ার করুনঃ
এবারের বাজেটে কোন খাতে কত বরাদ্দ

২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার তিনি এ প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট এবং দেশের ৫৩তম বাজেট।

কোন খাতে কত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে:

আরও

সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন

সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ৯২৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৭ হাজার ৪২৮ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৭ হাজার ২৫ কোটি টাকা।

আরও

ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম, গেজেটে বিশেষ মর্যাদা ঘোষণা

ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম, গেজেটে বিশেষ মর্যাদা ঘোষণা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত

আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ৬৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বরাদ্দ সংশোধিত বাজেটের চেয়ে ৬৫৫ কোটি টাকা কম, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৬ হাজার ৩৫০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার ৫৯৭ কোটি টাকা।

বাজেট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪ হাজার ২৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। চলতি ২০২৩-২৪ অর্থবছরে এ বাবদ সংশোধিত বাজেট ছিল ৩ হাজার ৯০৫ কোটি টাকা। আর মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ছিল ৪ হাজার ২৪০ কোটি টাকা।

নৌ-পরিবহন মন্ত্রণালয়

প্রস্তাবিত বাজেটে নৌ-পরিবহন খাতে ১১ হাজার ২৭০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেট ছিল ১০ হাজার ৮০১ কোটি টাকা অর্থাৎ চলতি অর্থবছরের চেয়ে প্রস্তাবিত বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৬৯ কোটি টাকা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

২০২৪-২৫ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ২ হাজার ২১১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উন্নয়ন খাতে ১ হাজার ২৩৪ কোটি ৮ লাখ টাকা এবং পরিচালন খাতে ৯৭৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ৬০১ কোটি ৬৯ লাখ টাকা এবং পরিচালন খাতের পরিমাণ ছিল ৯২১ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা। সব মিলিয়ে গত অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মোট সংশোধিত বাজেট এর পরিমান ছিল ১ হাজার ৫২৩ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার টাকা। অর্থাৎ এবারের প্রস্তাবিত বাজেট গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ৬৮৮ কোটি ৬০ লাখ ৩৪ হাজার টাকা বেশি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে ৪৬ হাজার ৫৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৪৮ হাজার ৩৩৭ কোটি টাকা।

শিল্প মন্ত্রণালয়

২০২৪-২৫ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ৩ হাজার ২৪ কোটি টাকা। অর্থাৎ এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ কমেছে প্রায় ৭৩০ কোটি টাকা।

সামাজিক নিরাপত্তা খাত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে ১০ হাজার কোটি টাকা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে এক লাখ ৩৬ হাজার ২৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল এক লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা।

যোগাযোগ খাত

এবারের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ গতবারের চেয়ে ৫ হাজার কোটি টাকা কমেছে। সড়ক, রেল, নৌ ও বিমান পরিবহন উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ৮০ হাজার ৪৯৮ কোটি টাকা। ২০২৩–২৪ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮৫ হাজার ১৯১ কোটি টাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এবারের বাজেটে উন্নয়ন বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা। উন্নয়ন বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ ধরা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। উন্নয়ন ব্যয়ের বরাদ্দ থেকে দেখা যায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩২ হাজার ৪২ কোটি, রেলপথ মন্ত্রণালয় ১৩ হাজার ৭২৬ কোটি, নৌপরিবহন ১০ হাজার ৩৭৩ কোটি, বেসামরিক বিমান পরিবহন ৫ হাজার ৬৩২ কোটি এবং সেতু বিভাগ ৭ হাজার ৩০৯ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পেয়েছে।

প্রতিরক্ষা খাত

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২ হাজার ১৪ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের তুলনায় ৪ হাজার ২১২ কোটি টাকা বেশি। ২০২৩-২৪ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৩৭ হাজার ৮০২ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

এবার প্রতিরক্ষা বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮ হাজার ৭৯৮ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ২৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৮৬ কোটি টাকা। সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪৬ কোটি টাকা।

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করা হয়েছে, তাতে প্রতিরক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের ৫ দশমিক ৩ শতাংশ। শতাংশ হিসাবে যা ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে দশমিক ৭ শতাংশ বেশি।

শিক্ষা খাত

২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৪৪ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা। এবার বেশি প্রস্তাব করা হয়েছে ১ হাজার ২৬৯ কোটি টাকা।

অপরদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে— যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা। সেই হিসাবে এবার ১ হাজার ১৮১ কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে।

জরুরি স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা

কোভিড-১৯ মহামারির মতো বা জনস্বাস্থ্যে জরুরি পরিস্থিতি তৈরি হলে সে ঝুঁকি মোকাবেলায় নতুন বাজেটে এবার ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

স্বাস্থ্য খাত

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ খাতে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাত

বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ৩০ হাজার ৩১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর মধ্যে বিদ্যুৎ খাতে ২৯ হাজার ২৩০ কোটি এবং জ্বালানি খাতে ১ হাজার ৮৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা। সেই হিসাবে  ৪ হাজার ৫০২ কোটি টাকা বরাদ্দ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে।

নারী-শিশুর উন্নয়ন খাত

২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী ও শিশু মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত বছরের তুলনায় ৪৬৭ কোটি টাকা বেশি।

এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সর্বশেষ সংবাদ

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

গোয়ালন্দের বন্ধন সীডসের টমেটো চাষে কৃষকের বাজিমাত

গোয়ালন্দের বন্ধন সীডসের টমেটো চাষে কৃষকের বাজিমাত

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে ফেরার পথে ভারতীয় নাগরিক আটক

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে ফেরার পথে ভারতীয় নাগরিক আটক

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

পুনর্মূল্যায়নে বদলে গেল তেত্রিশ হাজার তিনশ ঊনপঞ্চাশ খাতার ফল

জনপ্রিয় সংবাদ

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

এ সম্পর্কিত আরও পড়ুন

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

বিজয় দিবসে চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম

বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে এ টার্মিনালের কার্যক্রম শুরু হবে। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, আগামী ১৬

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, সনদ বাস্তবায়নের বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা আরও সুদৃঢ় হবে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধিদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মালিকদের সঙ্গে বোর্ডের বৈঠক শুরু

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মালিকদের সঙ্গে বোর্ডের বৈঠক শুরু

দেশের তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সভা শুরু হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন। সভায় পোশাকশিল্পের মালিকপক্ষের পক্ষ থেকে

রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও গণমাধ্যমের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষামূলক কার্যক্রমে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট

ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম, গেজেটে বিশেষ মর্যাদা ঘোষণা

ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম, গেজেটে বিশেষ মর্যাদা ঘোষণা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর ২০২৬ বাংলাদেশে অবস্থানকালে তার জন্য এ বিশেষ মর্যাদা কার্যকর থাকবে। রোববার (২২ নভেম্বর) প্রকাশিত গেজেটের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন,