
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১৭:০

‘মাঘের শীতে বাঘের গায় লাগে ’—গ্রাম বাংলার প্রচলিত এমন লোককথা এবার যেন সত্যি হয়ে ধরা দিয়েছে। অবশ্য শীতের মৌসুমের শুরু থেকেই এ বছর ঠান্ডার প্রকোপ অনেকটা বেশি। অন্যান্য বছর উত্তরের জনপদ শীতে বিপর্যস্ত হলেও এবার এর ছোঁয়া পেয়েছেন রাজধানীর মানুষজনও। পৌষ মাসের শেষ সময় থেকেই শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় আচ্ছন্ন ঢাকার জনপদ।
সোমবার (২২ জানুয়ারি) বাংলা মাঘ মাসের ৮ম দিনে সকাল হয়ে বেশ খানিকটা সময় পার হরেও রাজধানীর আকাশে দেখা নেই সূর্যের। কিছুটা কুয়াশা, ঠান্ডা আর হিমেল হাওয়ার প্রভাবে বিপর্যস্ত জনজীবন। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। কর্মদিন হওয়া সত্ত্বেও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কিছুটা কম।

তবে সুসংবাদ নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দিনের অধিকাংশ সময়ই ঢাকার আকাশ অস্থায়ীভাবে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।