মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬১১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

আমরা ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না: বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩, ২২:৪৫

শেয়ার করুনঃ
আমরা ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না: বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সাংবিধানিক বিধান দিয়ে সর্বপ্রকার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব থেকে বিচার বিভাগকে মজবুত দেওয়াল দিয়ে রক্ষা করার দায়িত্ব বিচারকদের, আইনজীবীদের এবং রাষ্ট্রের প্রত্যেক দায়িত্বশীল নাগরিকের। আমরা, আপনারা, সবাই সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে সর্বনাশা দিনের জন্য প্রতিটি নাগরিকের অপেক্ষা করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক বিভক্তি রাজপথ অতিক্রম করে বিচারালয় অভিমুখে ধাবিত হলে সেটা বিচারলয়ের জন্য মঙ্গলজনক হয় না। আমাদের মনে রাখতে হবে, আইনজীবীদের বিভক্তি ও মতভেদ এবং তার প্রতিক্রিয়া বিচারালয়কে ক্ষতিগ্রস্ত করে। রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিকভাবে বাস্তবায়ন করলে এবং বিচারলয়কে নিরাপদ দূরত্বে রাখলে বিচার বিভাগ স্বাচ্ছন্দ্য বোধ করে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এ কথা বলেন। প্রধান বিচারপতির এজলাস কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

আরও

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

প্রধান বিচারপতি বলেন, আমার মনে হয় আমার উত্তরাধিকারী গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এবং আমি এটাও মনে করি মহান আল্লাহ তায়ালা তাকে সে চ্যালেঞ্জ মোকাবিলা করার অধিকারী করবেন এবং বিচার বিভাগকে আরও গতিশীল বিচার বিভাগে পরিণত করবেন। আমার কাছে মনে হচ্ছে, আমি আমার বিচার বিভাগ তার কাছেই হস্তান্তর করতে যাচ্ছি যিনি এই বিভাগকে আরও গতিশীল করার জন্য ক্ষমতাবান এবং মনোযোগী হবেন। আমি অপেক্ষা করবো আপনাদের ভবিষ্যতের সাফল্যের গল্প শোনার জন্য।

‘বিচার বিভাগের প্রতি আস্থা হারালে জাতিকে খারাপ দিনটির জন্য অপেক্ষা করতে হবে’

আরও

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ প্রজাতন্ত্রের হৃৎপিণ্ড। রাষ্ট্রের বিচার বিভাগের দক্ষতার চেয়ে শ্রেষ্ঠত্বের আর কোন উপযুক্ত পরীক্ষা নেই। একটি জাতির জনগণ শাসন বিভাগ বা আইন বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলতে পারে, কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে সে জাতিকে খারাপ দিনটির জন্য অপেক্ষা করতে হবে। আইনের নিরঙ্কুশ আধিপত্য বা প্রাধান্য কার্যকর করার দায়িত্ব বিচার বিভাগের। বিচার বিভাগ যদি আইনের নিরপেক্ষ প্রয়োগ করতে ব্যর্থ বা পিছপা হয় তাহলে রাষ্ট্র এবং নাগরিক ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। বিচার বিভাগ সংবিধানের আধিপত্য রক্ষার পাশাপাশি জনগণের মৌলিক অধিকারের রক্ষক।

তিনি বলেন, সত্যিকারের অংশগ্রহণমূলক গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন সংরক্ষণ এবং সমাজের দুর্বল অংশের অধিকার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। সুপ্রীম কোর্ট বিচার প্রশাসনের সর্বোচ্চ আদালত আর বিচার বিভাগের স্বাধীনতার সর্বোচ্চত্বের উপর নির্ভর করে। যে মহান চিন্তা ও কল্যাণ চেতনাকে সন্নিবেশিত করে আমাদের সংবিধান প্রণীত হয়েছে, তার ধারক ও বাহক হিসেবে, দেশের সকল আইন ও সকল আইনগত কার্যক্রম সাংবিধানিক চেতনার প্রতিফলন নিশ্চিত করার সুমহান জাতীয় দায়িত্ব আমাদের সবার। মানুষ চায় শান্তি আর শান্তি, কিন্তু পরিপূর্ণ শান্তির জন্য আমাদের এখনও অনেকটাই এগুতে হবে। আমাদের আঁকা-বাঁকা জায়গাগুলোকে সোজা করতে হবে।

‘আমরা ব্যর্থ হলে ইতিহাস ক্ষমা করবে না’

প্রধান বিচারপতি বলেন, সংবিধান প্রণেতারা স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন- সে স্বাধীনতা কার্যকর করার দায়িত্ব রাষ্ট্রের প্রতিটি অঙ্গের এবং প্রতিটি নাগরিকের। সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ৭১' এর রক্ত বৃথা যাবে। মনে রাখতে হবে, জনগণের ঐক্যবদ্ধ বীরত্ব এবং সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ, এই বিচারালয় পেয়েছি। ৭১'এ জাতি চরম ত্যাগ স্বীকার করে স্বাধীন দেশ উপহার দিয়েছে। আমাদের জাতীয় দায়িত্ব হলো সর্বক্ষেত্রে সেই দেশকে এগিয়ে নেওয়া। আমরা ব্যর্থ হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের প্রতিটি আইনে মানবিকতার স্পর্শ থাকতে হবে। আইন যদি দরিদ্রকে পিষে দেয় আর ধনী ব্যক্তি যদি আইনকে পিষে দেয় তাহলে রাষ্ট্র এবং বিচার বিভাগ সঠিকভাবে চলছে- এটা কোনভাবেই বলা যাবে না।

তিনি বলেন, শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শক্তিশালী ও স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য। গণতন্ত্রের ভিত্তি হলো আইনের শাসন এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা আর বিচারকদের রাজনৈতিকভাবে বয়ে যাওয়া হাওয়া থেকে নিজেদের মুক্ত রেখে, সংবিধান, আইন নিজেদের বিচারিক বিবেকের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে বিচার কার্য সমাধান করা। বিচার বিভাগের স্বাধীনতায় জনগণের অগাধ আস্থা স্থাপন করতে হবে এবং থাকতে হবে, নইলে দেশের জনগণের অধিকার রক্ষা হবে না এবং স্বাধীনতাও বিপন্ন হবে। সব বিচারককে অসামান্য নৈতিকতার অধিকারী হতে হবে, নইলে বিচার বিভাগের স্বাধীনতার কথা শুধুমাত্র সংবিধানের ভেতরই আবদ্ধ থাকবে। ধন্য তারাই, যারা অন্তরে শুদ্ধ।

‘সুপ্রীম কোর্টের দায়িত্ব সংবিধানের সঠিক ব্যাখ্যা দেওয়া’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

প্রধান বিচারপতি বলেন, আমাদের সংবিধান ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এবং প্রত্যেক দেশবাসীর উপর পবিত্রভাবে বাধ্যতামূলক- যেখানে রাষ্ট্রে বিভিন্ন অঙ্গের এখতিয়ার এবং ক্ষমতা, সঠিক আইন প্রয়োগের কথা বলা হয়েছে। সুপ্রীম কোর্টের পবিত্র দায়িত্ব হলো এর প্রতিটি অক্ষরের প্রতি অনুগত থাকা এবং সঠিক ব্যাখ্যা দেওয়া সবার ভেতর এমন একটা ভিত তৈরি করতে হবে যেন প্রতিটি নাগরিক আমাদের এই দেশটাকে প্রচণ্ডরকম ভালোবাসে এবং ৭১' এর রক্তকে মূল্য দিয়ে দেশকে এগিয়ে নিতে এবং অর্থনীতির চাকাকে গতিশীল করতে সততার সাথে কঠোর পরিশ্রম করে।

‘সমস্যার সম্পূর্ণ সমাধান রাতারাতি সম্ভব নয়’

তিনি বলেন, জুডিশিয়ারিকে পরিবর্তন করার জন্য জনসাধারণের চাহিদা এবং তাদের ক্রমবর্ধমান অনুভূতি এবং সমস্যা সমাধানের প্রচেষ্টার আকাঙ্ক্ষা কাজ করেছে আমার নিজের ভেতর। হয়তো আমি নাড়া দিতে পেরেছি মাত্র। আমার পদক্ষেপগুলো তাদের সমাধানের পথের নিয়ামক হিসেবে কাজ করবে, কিন্তু সম্পূর্ণ সমাধান রাতারাতি সম্ভব নয়। এজন্য দরকার নিয়ামক শক্তিগুলোর একই মন-মানসিকতা এবং সমন্বিত উদ্যোগ এবং প্রয়োজনীয় অর্থের যোগান আর সমাজব্যবস্থা, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা এবং পদক্ষেপ। আমি সবসময় মনে করেছি আমি বাংলার, বাংলা আমার এবং আমি মুসলিম, আমি বাঙালি আর ৭১' আমার প্রেরণা। আমি চেষ্টা করেছি জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে আমার কাজের মধ্যে প্রতিফলন ঘটাতে। জুডিশিয়ারিকে সুশৃঙ্খল এবং গতিশীল করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের বিচার বিভাগ পৃথিবীতে শক্তিশালী বিচার বিভাগগুলোর অন্যতম। বাংলাদেশকে বসবাসের জন্য আরও ভালো জায়গা করার লক্ষ্যে জনগণ যাতে স্বল্প খরচে স্বল্প সময়ে ন্যায়বিচার পায়, তার জন্য আমার বিচারকদের উদ্বুদ্ধ করার জন্য সাধ্যমত চেষ্টা করেছি। চেষ্টা করেছি বিচারপ্রার্থী অভাগা মানুষগুলো আদালত প্রাঙ্গনে এসে একটু স্বস্তিতে বসতে পারে তার ব্যবস্থা করতে। বিচারকদের বুঝাতে চেষ্টা করেছি সর্বশক্তিমান আল্লাহ তায়ালা মানুষের বিচারিক সেবা দেবার জন্যই বিচারকের দায়িত্ব দিয়েছেন। রাষ্ট্রে আর্থিক সঙ্কট থাকা সত্ত্বেও ন্যায়কুঞ্জের জন্য, রেকর্ড ভবনের জন্য অর্থ বরাদ্দ দেবার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‘বার হলো বিচারকদের বিচারক’

প্রধান বিচারপতি বলেন, আমার চমৎকার শেখার অভিজ্ঞতা হয়েছে। শিখেছি আইনজীবীদের আলোচনা, যুক্তি, আইনি ব্যাখ্যা, ঘটনার বিশ্লেষণ করার কৌশল থেকে। চেষ্টা করেছি আপনাদের শুনে-বুঝে, বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেওয়ার। আমি প্রতিটি স্তরে বারের কাছে ঋণী। বার হলো বিচারকদের বিচারক। আমি সবসময় তেমনটিই ভেবেছি। আমি চেষ্টা করেছি ধৈর্য্য সহকারে শোনার, যত্ন সহকারে বিবেচনা করার, সঠিকভাবে বোঝার এবং ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দেওয়ার। একজন রাজনীতিবিদ পরবর্তী নির্বাচনের কথা ভাবেন, একজন রাষ্ট্রনায়ক পরবর্তী প্রজন্মের কথা ভাবেন আর একজন বিচারককে ভাবতে হবে সংবিধান ও আইনানুযায়ী ন্যায়বিচার করার কথা।

‘নম্র হও কিন্তু ভীরু হয়ো না’

তিনি বলেন, আমি জুনিয়র আইনজীবীদের বলবো, তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করার মতো পরিশ্রমী ও শক্তিশালী হও কিন্তু ভদ্রতাকে বিসর্জন দিয়ে নয়, দয়ালু হও কিন্তু দুর্বল নয়, সাহসী হও কিন্তু আদালতকে ধমকাবে না, চিন্তাশীল হও কিন্তু অলস হয়ো না, নম্র হও কিন্তু ভীরু হয়ো না, গর্বিত হও কিন্তু অহংকারী নয়, হাস্যরসিক হও কিন্তু মূর্খতা ছাড়া। সৎ থাকো, পরিশ্রম করো, একদিন দেখবে অনেক বড় আইনজীবী হয়ে গিয়েছো। মহাকাশের মতো উদার হও যেখানে কোন জাতীয় সংঘাত নেই।

‘৪৩ বছরের পদচারণা আজ থেকে স্মৃতি’

প্রধান বিচারপতি বলেন, এখানে আমার ৪৩ বছরের পদচারণা আজ থেকে স্মৃতি হয়ে থাকবে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের মহাশক্তিতে বিশ্বাস করি, তিনি এই পবিত্র বিচারালয়, বিচারকগণ, আইনজীবীগণ, বিচারালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের রক্ষা ও সঠিক পথে চলার তওফিক দান করবেন। আমার কর্মকালীন সময়ে বিচারকবৃন্দ, আইনজীবীবৃন্দ, আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, অর্থ, জনপ্রশাসন, গণপূর্ত মন্ত্রণালয়সহ এবং সুপ্রীম কোর্ট রেজিষ্ট্রির প্রত্যেক কর্মকর্তা এবং কর্মচারী এবং সাংবাদিক ভাই ও বোনেরা যে সহায়তা দিয়েছেন, তা আমি কৃতজ্ঞতার সাথে সারাজীবন মনে রাখবো।

সংবর্ধনা অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা যোগ দেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট বার সভাপতি মোমতাজউদ্দিন ফকির প্রধান বিচারপতির কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

প্রধান বিচারপতি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

সর্বশেষ সংবাদ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি  বলছে ইরান

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি বলছে ইরান

এ সম্পর্কিত আরও পড়ুন

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট-এ একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। অস্ট্রেলিয়ার সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড সোমবার (২৩ মার্চ) এই প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচনকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ

দীর্ঘ দেড়যুগ পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। আগামী ২৬ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের তিন বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশপথে প্রদর্শিত হবে প্রতিরক্ষা সক্ষমতা। অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন মোহাম্মদ সাহাবুদ্দিন। এছাড়া উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর এই কুচকাওয়াজ ফিরে আসায় জাতীয় উৎসবে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

দেশে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের উদ্দেশ্যে তার আহ্বান—কেউ যেন অযথা আতঙ্কিত না হন। দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং সরকার নিয়মিত সরবরাহ নিশ্চিত করছে। তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং চাঁদাবাজির ঘটনা তুলনামূলকভাবে কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, এবারের ঈদে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেনো জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” তিনি আরও বলেন, দেশের মানুষ যে