বুধবার, ৪ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটলে, বাহিনীকে দায় নিতে হবে: সিইসি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১:৫৯

শেয়ার করুনঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটলে, বাহিনীকে দায় নিতে হবে: সিইসি

আসন্ন বরিশাল সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যত্যয় ঘটলে তার দায় আইনশৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার গাজী হাবিবুল আউয়াল। পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে জানান তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরের সার্কিট হাউজের সভাকক্ষে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

আরও

জাপান সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা হচ্ছে, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, আইনশৃঙ্খলা বজায় থাকতে হবে। ওনারা যদি চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকেন তাহলে সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমরা সেটা টলারেট করব না। কোনো চ্যালেঞ্জ আসলে সেটা আপনাদের মোকাবিলা করতে হবে, আইনশৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটলে সেটার দ্বায়-দায়িত্ব ওনাদের (বাহিনীকে) নিতে হবে। আমাদের বিশ্বাস আছে ওনাদের সেই প্রফেশনাল ক্যাপাসিটি আছে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আমাদের নির্বাচন কমিশনের লক্ষ্য-উদ্দেশ্য হলো, যেকোন নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসবে নির্ভয়ে এবং তারা ভোটকেন্দ্রে প্রবেশ করে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তারা কাকে ভোট দেবে, কে জিতল, কে হারল সেটা আমাদের বিষয় নয়। কিন্তু ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার যে দায়িত্ব সেটা পালনে আমরা সচেষ্ট, আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

আরও

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা ভালো নির্বাচন করেছি মুখে বললাম, সেটা অনেকেই বিশ্বাস করবে না। নির্বাচনটা ভালো হলো কি হলো না সেটার একটি সচ্ছতা বা গ্রহণযোগ্যতা থাকতে হবে। এজন্য মিডিয়া ছবি তুলবে, দেখাবে, তারা তথ্য সংগ্রহ করবে, সম্প্রচার করবে। এতে জনগণ মিডিয়ার মাধ্যমেই জানবে নির্বাচনটা কতটা অবাধ, নিরপেক্ষ হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, আমরা প্রশাসনের সাথে আলোচনা করেছি, নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে, নির্বাচনী আচরণবিধি প্রয়োগ করতে হবে। প্রার্থীদের সেগুলো প্রতিপালন করতে এবং দেখতে হবে প্রতিপালিত হচ্ছে কিনা, না হলে প্রতিপালনে বাধ্য করতে হবে।

সিইসি বলেন, নির্বাচনের দিন পরিবেশ অনুকূলে রাখতে হবে, যাতে আগামী দিনগুলোতে যে নির্বাচন হবে সেখানে নারী-পুরুষরা অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

তিনি বলেন, কখনোই আমরা আশা করি না সকলেই একবাক্যে নির্বাচন কমিশনের প্রশংসা করবে, কিন্তু আরোপিত দায়িত্বটা আমরা সততা, নিষ্ঠার সাথে আইনানুগতার সাথে প্রতিপালন করছি কিনা, সেটা আমাদের বিষয়। আমরা বার বার বলেছি পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। আমরা সবাইকে খুব জোরালো ভাষায় বলেছি, নিরপেক্ষ থেকে কাজ করার বিষয়ে।

এ সময় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম, র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক লে. কর্নেল মাহামুদুল হাসান, বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে পৃথক বাণী দেবেন। পাশাপাশি সারা দেশে সাধারণ ছুটি পালিত হবে। গত ২৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব কর্মসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। বুধবার (৪

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তা সুসংহত করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ নভেম্বর) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আয়োজিত ‘বাংলাদেশে অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে কৌশলগত রূপরেখা (২০২৭-২০৩১)’ শীর্ষক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিচালনায় জাতীয় নিরাপত্তা

চারদিন গ্যাসের চাপ কমবে, সরবরাহ বন্ধের খবর গুজব

চারদিন গ্যাসের চাপ কমবে, সরবরাহ বন্ধের খবর গুজব

সারা দেশে আজ বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চারদিন গ্যাসের চাপ কম থাকবে। তবে এ সময়ে কোথাও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সামিট এলএনজির ভাসমান টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হবে। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট।

জাপান সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক এবং সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তাঁরা।

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সরকার এসব অপচেষ্টা প্রতিহত করবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টা শুধু এখন কিংবা ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। ডিসেম্বরের

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ