
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ৮:৫৪

রাজধানীর ওয়ারীতে একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ওয়ারী পুলিশ ফাঁড়ির সামনে অবস্থিত ওই ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক ইনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও বলেন, ছয়তলা ওই ভবনের দ্বিতীয়তলায় আগুন লাগে। এটি একটি বেবিশপ। তবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি