শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

এবার ভোগান্তি ছাড়া স্বাচ্ছ্যন্দেই বাড়ি ফিরছেন ট্রেনযাত্রীরা।

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ২১:৪৫

শেয়ার করুনঃ
এবার ভোগান্তি ছাড়া স্বাচ্ছ্যন্দেই বাড়ি ফিরছেন ট্রেনযাত্রীরা।

রাজশাহীগামী ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে আজ শুরু হয়েছে বাড়িফেরা মানুষের ঈদযাত্রা। প্রতিবার এই যাত্রায় ভোগান্তি ও অভিযোগের চিত্র লক্ষ্য করাও গেলেও এবার পরিস্থিতি ভিন্ন। স্বাচ্ছ্যন্দেই বাড়ি ফিরছেন ট্রেনযাত্রীরা।

সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে প্লাটফর্মে প্রবেশ করছেন টিকিটধারীরা। যাদের টিকিট নেই,তাদের প্লাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

আরও

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

এবারের ঈদযাত্রায় টিকিট ব্যবস্থা অনলাইনে করায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনো ভোগান্তি ছিল না। তবে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, তাদের জন্য স্টেশনে স্ট্যান্ডিং টিকেট কাটার ব্যবস্থা করছে।  

আরও

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

হরমুজ প্রণালি পারের অনুমতি পেল বাংলাদেশি ছয় জাহাজ

তবে সেখানেও নেই ভিড় বা কালোবাজারি। যাত্রীরা সহজেই টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারছেন।

প্লাটফর্মে প্রবেশ করলে দেখা যায়,অতিরিক্ত কোনো ভিড় বা হট্টগোল নেই। টিকিটধারী যাত্রীরা নির্ধারিত ট্রেনের জন্য অপেক্ষা করছেন। সকাল থেকে এখন পর্যন্ত ট্রেনের শিডিউলে তেমন কোনো বিপর্যয় ঘটেনি।

ট্রেন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

কথা হয় রাজশাহীগামী যাত্রী রাজীবের সাথে। এবারের ঈদযাত্রার অভিজ্ঞতার প্রশ্নে তিনি বলেন,বিগত সময়ের চাইতে এবারের ঈদযাত্রা বেশ ভালো।আমি অনলাইনে দুটো টিকিট কেটেছি। ফলে সারাদিন লাইনে দাঁড়াতে হয়নি কিংবা কালোবাজার থেকে অতিরিক্ত মূল্যে টিকিট কিনতে হয়নি। এছাড়া এবার অতিরিক্ত মানুষেরও চাপ নেই।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

        

চট্টগ্রামগামী যাত্রী ফয়সাল মাহমুদ বলেন, অনলাইনে টিকিট সিস্টেম করার ফলে আমাদের ভোগান্তি অনেক কমে গেছে। আগে সারাদিন লাইনে দাঁড়িয়েও টিকিট মিলতো না। এখন ঘরে বসেই টিকিট কাটছি। আবার অনলাইনে যারা টিকিট কাটতে পারেনি তাদের জন্য স্ট্যান্ডিং টিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে সার্বিকভাবে এবারের ট্রেনের সিস্টেম জনবান্ধব হয়েছে।

কথা হয় চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী ইব্রাহিম জ্বলিলের সাথে। তিনি বলেন,আমি অনলাইনে টিকিট কাটতে পারিনি।প্রথমদিকে মন খারাপ হলেও পরে শুনলাম স্ট্যান্ডিং টিকেটের ব্যবস্থা রয়েছে। একটা আশঙ্কা ছিল যে স্ট্যান্ডিং টিকেট নিয়ে ভোগান্তি পোহাতে হয় কি না। তবে এমন কিছুই হয়নি। সরাসরি স্টেশনে এসে টিকিট কাটতে পেরেছি।

সিলেটগামী যাত্রী বশির আহমেদও স্ট্যান্ডিং টিকেট কেটেছেন। টিকিট কাটতে কোনো ভোগান্তি হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন,তেমন কোনো ভোগান্তি হয়নি। স্টেশনে এসে সহজেই টিকিট কাটতে পেরেছি। কোনো দালালের কাছ থেকে টিকিট কিনতে হয়নি।

এবারের ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণের কোনো সুযোগ নেই, এমনকি ট্রেনের ছাদে চড়েও এবার ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। কমলাপুর স্টেশন থেকে জয়দেবপুর স্টেশন পর্যন্ত ট্রেনের ছাদে যাত্রা প্রতিহত করতে রেলওয়ে কর্তৃপক্ষ তৎপর রয়েছে, এমনটাই জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার। 

তিনি বলেন, এবার ছাদে কোনো যাত্রী নেওয়া হবে না। এ ব্যাপারে আমরা কড়াকড়ি নজর রাখছি। কমলাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত আমরা নজর রাখছি। কেউই বিনা টিকিটে বা ছাদে যাতায়াত করতে পারবে না। যাত্রীরা যদি এই বিষয়ে সচেতন হন,আশা করছি এ বিষয়ে আমরা সফল হবো।

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে পাঁচটি জাহাজের জ্বালানি চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি পুরোনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এতে কাতারএনার্জি এবং ওমানভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের ‘ফোর্স মেজর’ ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা নিশ্চিত, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে

হরমুজ সংকটেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে সরকার

হরমুজ সংকটেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে সরকার

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল দ্রুত দেশে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে নিবিড় আলোচনা চলছে। বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা যায়, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে বহন করা এই বিপুল পরিমাণ ক্রুড অয়েল বর্তমানে সৌদি আরবের রাস তানুরা

গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন না হওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে এ ঘটনা ঘটে। প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য ৭১ বিধির আওতায় ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, “দেশবাসীর দেওয়া গণভোটের রায়ের যথাযথ মূল্যায়ন হয়নি এবং জনগণ কোনো প্রতিকার পায়নি। এই অবমূল্যায়ন

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে পরিবারভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, “ব্যক্তি নয় বরং পরিবারের উন্নয়নই ফ্যামিলি কার্ডের মূল দর্শন।” এই কর্মসূচির মাধ্যমে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়ন আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি