রবিবার, ২৬ জুলাই, ২০২৬১২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

বিশ্ব কিডনি দিবস আজ, দেশে উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ মার্চ ২০২৩, ১৭:০

শেয়ার করুনঃ
বিশ্ব কিডনি দিবস আজ, দেশে উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা

দেশে কিডনি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এ রোগে আক্রান্তদের একসময় কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়। তখন ডায়ালাইসিস বা কিডনি সংযোজন ছাড়া বাঁচার উপায় থাকে না। এ দুটো চিকিৎসা পদ্ধতি খুবই ব্যয়বহুল।  দেশে প্রতি বছর ৪০ হাজার রোগীর কিডনি নষ্ট হয়ে যায়। তাদের বাঁচিয়ে রাখতে ডায়ালাইসিসের প্রয়োজন হয়। সরকারি-বেসরকারি হাসপাতালে মাত্র ২০ ভাগ রোগী কিডনি ডায়ালাইসিসের সুযোগ পান। বাকি ৮০ ভাগ কিডনি রোগী চিকিৎসার বাইরে থাকেন। চিকিৎসা না পেয়ে এদের বেশির ভাগই মারা যান।

কিডনি রোগীদের চিকিৎসার জন্য সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় দেশের সব সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিটিতে ৫০ বেডের কিডনি ডায়ালাইসিস ইউনিট থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে কিডনি সুস্থ রাখা যায়। কিডনি রোগ থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। নিয়মিত ব্যয়াম ও সুষম খাদ্যগ্রহণ করতে হবে। খাদ্যে ভেজাল দূর করতে পারলে কিডনি রোগ অনেকাংশে রোধ করা সম্ভব। ধূমপান পরিহার করার আহ্বান জানিয়ে তারা বলেন, জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে ১০ বেডের কিডনি ডায়ালাইসিস ইউনিট থাকতে হবে।

আরও

১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আর রশিদ বলেন, ডায়াবেটিস ও রক্তচাপ নিয়মিত নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত প্রশ্রাব পরীক্ষা করেই কিডনি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এছাড়া খাদ্যাভ্যাস পরিবর্তন ও নিয়মিত ব্যয়ামসহ একটু সচেতন হলেই কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব। 

‘সুস্থ কিডনি সবার জন্য, অপ্রত্যাশিত দুর্যোগের প্রস্তুতি, প্রয়োজন ঝুঁকিপূর্ণদের সহায়তা’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিশ্ব কিডনি দিবস
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, শুরু হচ্ছে নতুন সাংবিধানিক অধ্যায়

আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, শুরু হচ্ছে নতুন সাংবিধানিক অধ্যায়

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশন, ক্যাম্পাস, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর, আলোচনাসভার আয়োজন করা হয়েছে। প্রতি বছর কিডনি দিবস এলে কিডনি রোগ নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু দেশের ৮০ ভাগ কিডনি রোগী চিকিৎসাসেবার বাইরে থাকছে, তাদের চিকিৎসাসেবার আওতায় আনার কার্যকরী কোনো উদ্যোগ দেখা যায় না। জাতীয় কিডনি ফাউন্ডেশনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশে বর্তমানে কিডনি রোগে আক্রান্ত প্রায় আড়াই কোটি মানুষ। যাদের মধ্যে ডায়াবেটিসজনিত কারণে ১১ ভাগ, উচ্চ রক্তচাপের কারণে ২০ ভাগ ও নেপরাইটিসের কারণে ২৫ ভাগ রোগী কিডনি রোগে আক্রান্ত হয়। এছাড়া খাদ্যে ভেজাল, কেমিক্যাল সংমিশ্রণে উৎপাদিত খাদ্যসামগ্রী, পরিবেশগত, ভেজাল ওষুধ ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার, ব্যথানাশক ওষুধ সেবনসহ নানা কারণে দেশে কিডনি রোগী বৃদ্ধি পাচ্ছে। শিশু কিডনি রোগীর সংখ্যাও ব্যাপক হারে বাড়ছে।

দেশে আক্রান্ত কিডনি রোগীদের মধ্যে ১০ থেকে ১২ ভাগের কারণ জানা যায়নি। বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, বিষাক্ত কেমিক্যাল ও খাদ্যে ভেজালের কারণে তাদের কিডনি নষ্ট হয়েছে। দেশে করোনার কারণে অনেকে কিডনি রোগে আক্রান্ত হন। কিডনি রোগী করোনায় আক্রান্ত হলে ওষুধেও তাদের কাজ হয় না। পরবর্তী সময়ে তারা কিডনির জটিল রোগে আক্রান্ত হন। ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীরাও কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। 

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, দেশে কিডনি চিকিৎসাব্যবস্থা খুবই সীমিত। কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে সরকারিভাবে দেশে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয়। অথচ পার্শ্ববর্তী দেশে ১০ থেকে ১৫ লাখ টাকা ব্যয় করতে হয়। তবে দেশের বেসরকারি হাসপাতালে খরচ হয় প্রায় ১০ লাখ টাকা। প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. নিজাম উদ্দিন চৌধুরী বলেন, যেসব কারণে কিডনি রোগ হয় তার অন্যতম কারণ হলো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এই বিষয়ে একটু সচেতন হলে অত্যন্ত ব্যয়বহুল এই রোগ থেকে সহজে রক্ষা পাওয়া সম্ভব। আক্রান্তদের মধ্যে দরিদ্র রোগীর সংখ্যা অনেক।

কিডনি রোগের লক্ষণ: আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো বৃক্ক বা কিডনি। কোনো কারণে কিডনি আক্রান্ত হলে বা কিডনিতে কোনো রকম সংক্রমণ হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা বাসা বাঁধতে শুরু করে। তাই কিডনির সমস্যা বা অসুখকে ‘নিঃশব্দ ঘাতক’ বলেই ব্যাখ্যা করে থাকেন অনেক চিকিৎসক। কারণ কিডনির সমস্যা বা অসুখের নির্দিষ্ট কোনো উপসর্গ হয় না। তবে কয়েকটি উপসর্গ যা দেখলে অত্যন্ত সাধারণ বলে মনে হলেও এগুলো লক্ষ্য করলে আগে থেকেই সতর্ক হওয়া দরকার। মুখ, চোখের কোণ যদি হঠাৎ অস্বাভাবিক ভাবে ফুলে ওঠে, তা হলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। কারণ কিডনির সমস্যা বা অসুখের ক্ষেত্রেও এমনটা হতে পারে। বার বার প্রস্রাবের বেগ অনুভব করলে সে ক্ষেত্রে আগে থেকেই সাবধান হওয়া প্রয়োজন! কিডনি সঠিক ভাবে কাজ না করলে এই সমস্যা দেখা দিতে পারে।  হাত, পা বা পিঠের পেশিতে ঘন ঘন অস্বাভাবিক টান বা খিঁচুনি ধরা। ত্বক অসময় হঠাৎ শুষ্ক হয়ে যায়। গোড়ালি বা পায়ের পাতা হঠাৎই অস্বাভাবিক ফুলে যায়। একাধিকবার মূত্রথলিতে সংক্রমণ হতে পারে। এছাড়াও প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথাও করতে পারে।

সর্বশেষ সংবাদ

আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

ব্ল্যাকমেইল অভিযোগের পর শ্রীমঙ্গলে রিসোর্টের নাম পরিবর্তনে নতুন বিতর্ক সৃষ্টি

ব্ল্যাকমেইল অভিযোগের পর শ্রীমঙ্গলে রিসোর্টের নাম পরিবর্তনে নতুন বিতর্ক সৃষ্টি

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

মহিপুরে হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

গোয়ালন্দে চোরাই সন্দেহে দশ পানির মোটর জব্দ, মেকানিক গ্রেফতার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে চারজনের ঠাঁই হলো কারাগারে

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা শেষে বঙ্গভবনের পথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাফিজ উদ্দিন আহমদ। রোববার সকাল ১১টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত তিন বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে এক লাখ নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, আধুনিক ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হাসপাতালগুলোর প্রকৃত অবস্থা সরেজমিনে মূল্যায়নের জন্য হঠাৎ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে

স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলকে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচন ঘিরে তৃণমূলকে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দলীয় নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় রয়েছে বলে কেউ যেন অতিরিক্ত সুবিধা পাওয়ার আশা না করেন। নির্বাচন কোনোভাবেই পক্ষপাতদুষ্ট হবে না। তাই এখন থেকেই জনগণের কাছে যেতে, তাদের আস্থা অর্জন করতে এবং স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। শনিবার রাজধানীর গুলশানে

আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, শুরু হচ্ছে নতুন সাংবিধানিক অধ্যায়

আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি, শুরু হচ্ছে নতুন সাংবিধানিক অধ্যায়

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন। এরপর তিনি সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন। শনিবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রপতি বলেন, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। তার জটিল রোগের চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ইতোমধ্যে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ