মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬১৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

কে হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৩, ১৮:০

শেয়ার করুনঃ
কে হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি

কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি- এমন আলোচনা এখন সর্বত্র। টানা দুই মেয়াদে দায়িত্বে থাকা বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতি দুবারের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। সংবিধান সংশোধন করে আবদুল হামিদ আবার রাষ্ট্রপতি হচ্ছেন কি না, এ নিয়েও আলোচনা আছে। 

গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। আর সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনাও সরকারের নেই। সে জন্য অভিজ্ঞ ও দলমতের ঊর্ধ্বে জনপ্রিয় এবং সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তি আবদুল হামিদ আর পদে থাকতে পারছেন না। নতুন মুখই আসছেন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে- এটা নিশ্চিত। কোন সৌভাগ্যবান ব্যক্তি এবার বঙ্গভবনে আসীন হচ্ছেন দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্র আলোচিত হচ্ছে এ বিষয়টি। 

আরও

দেশজুড়ে আজ শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম

দেশজুড়ে আজ শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম

যেহেতু বর্তমান সংসদে বিএনপি নেই, আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা, এমপিদের দলের বাইরে ভোট দেওয়ার বিধান নেই, তাই সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় দলের মনোনীত প্রার্থীই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। দেখার বিষয় হচ্ছে, এ যাত্রায় কাকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নেন ক্ষমতাসীনরা। 

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীসহ প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, মন্ত্রিসভার একাধিক সদস্য, সাবেক একজন প্রধান বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের সাবেক একাধিক উপাচার্যের নাম এ পদে আলোচনায় আছে। রাষ্ট্রপতির চলতি মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার বিধান আছে সংবিধানে। সে অনুযায়ী দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে। 

রাষ্ট্রপতি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আগস্টে প্রজ্ঞাপন না এলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের

আগস্টে প্রজ্ঞাপন না এলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের

সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আইনজ্ঞদের মতে, প্রথম ৩০ দিনকে বোঝাবে। নির্বাচন কমিশনও তা-ই মনে করে। সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু ও শেষ করতে হবে।

রাষ্ট্রপতি সরাসরি ভোটে নয়, সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তফসিল ঘোষণাসহ এ নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। ২০১৩ সালের ২৪ এপ্রিল আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার আগে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্পিকার হিসেবে দুবার দায়িত্ব পালন করেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্ব পালনকালে তিনি দলমত ঊর্ধ্বে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন। এ ছাড়া তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন ছিলেন। আওয়ামী লীগের সর্বমহলে তিনি জনপ্রিয়। 

সুনাম ও সাফল্যের সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন বিরোধীদলীয় উপনেতা, ডেপুটি স্পিকার ও দুবার স্পিকার হিসেবে। দীর্ঘ ৪২ বছরের অন্যতম প্রধান কর্মস্থল সংসদ থেকে অধিষ্ঠিত হয়েছিলেন দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে। রাষ্ট্রের গুরুদায়িত্ব পালনকালেও জনবিচ্ছিন্ন নন আবদুল হামিদ। তাঁর নিজের এলাকা কিশোরগঞ্জের মানুষ শত নিরাপত্তার মধ্যেও বঙ্গভবনে এসে ভিড় করেন। তাঁর সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য বসে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। সময় পেলেই ছুটে যান নিজ এলাকা মিঠামইনে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের রাজনৈতিক জটিলতা তৈরি হতে পারে। নির্বাচন নিয়ে জটিলতা এড়াতে এ সময়ে রাষ্ট্রপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় একজন দক্ষ, সাহসী এবং বিশ্বস্ত ব্যক্তিই রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকা জরুরি মনে করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। 

দেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং সর্বশেষ ১৯তম রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান। 

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে দলের প্রার্থী করা হবে এ ব্যাপারে এখন পর্যন্ত দলের নীতিনির্ধারণী ফোরামে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তবে ইতোমধ্যে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে কয়েকজনের নাম আলোচিত হচ্ছে। যার নাম সর্বোচ্চ আলোচনায় আছে তিনি হলেন, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। স্পিকার হিসেবে তিনি ইতোমধ্যে আন্তর্জাতিক পরিসরেও সুনাম অর্জন করেছেন। তিনি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাকেও রাষ্ট্রপতি প্রার্থী করা হতে পারে। 

অনেকেই মনে করছেন, শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন। নির্বাচনকালীন সময়ে যেহেতু রাষ্ট্রপতি পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কারণে হয়তো তাকে রাষ্ট্রপতি পদে ভাবা হতে পারে। এ ছাড়াও সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রিসভার একাধিক সদস্য, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের সাবেক একাধিক ভিসির নামও আলোচনায় রয়েছে। 

এ ছাড়া সাবেক দুজন মন্ত্রীর নামও বলছেন কেউ কেউ। পরীক্ষিত ও গ্রহণযোগ্য ব্যক্তিকেই দেশের ২২তম রাষ্ট্রপতি নিয়োগ করা হচ্ছে এমনটা আলোচনা আছে দলের ভিতরে-বাইরে। অতীত অভিজ্ঞতা থেকে দক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই বঙ্গভবনে বসানো হচ্ছে। সার্বিক বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেবে সরকারি দল।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে পদযাত্রা শেষে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

হবিগঞ্জে পদযাত্রা শেষে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ

আগস্ট থেকে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ

আগস্ট থেকে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সাত হাজারের বেশি মামলা নিষ্পত্তি, হাইকোর্টে নতুন ইতিহাস সৃষ্টি

সাত হাজারের বেশি মামলা নিষ্পত্তি, হাইকোর্টে নতুন ইতিহাস সৃষ্টি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

এ সম্পর্কিত আরও পড়ুন

আগস্ট থেকে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ

আগস্ট থেকে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযোজনের প্রমাণপত্র ও ডিভাইসটির কার্যকারিতা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার বিআরটিএ প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা এবং গণপরিবহন খাতে আধুনিক

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের প্রথম দিনকে কেন্দ্র করে মঙ্গলবার বঙ্গভবনে আয়োজন করা হয় বিশেষ সামরিক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। বঙ্গভবনের মূল ফটকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির মোটর শোভাযাত্রা পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায় এবং মূল ভবনের প্রবেশদ্বার পর্যন্ত আনুষ্ঠানিক এসকর্ট প্রদান করে। গাড়ি

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে স্পিকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী এ বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এটি ছিল রাষ্ট্রপতি

অক্টোবরে আইএমএফ বৈঠকের পর বেতন কাঠামোতে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভাবনা

অক্টোবরে আইএমএফ বৈঠকের পর বেতন কাঠামোতে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভাবনা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ কর্মসূচির আলোচনা শেষ হওয়ার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সরকার। আগামী অক্টোবরের মাঝামাঝি আইএমএফ ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকের ফলাফলের ওপর নতুন বেতন কাঠামোর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। টিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বল রাজস্ব আহরণ এবং সরকারি ব্যয় বৃদ্ধির ঝুঁকির কারণে আইএমএফ অন্তত দুই

ঢাকায় সক্রিয় অর্ধশতাধিক ভাড়াটে কিলার, বাড়ছে রক্তাক্ত অপরাধের প্রবণতা

ঢাকায় সক্রিয় অর্ধশতাধিক ভাড়াটে কিলার, বাড়ছে রক্তাক্ত অপরাধের প্রবণতা

রাজধানী ঢাকা ও আশপাশের অপরাধ জগত নিয়ন্ত্রণে আবারও সক্রিয় হয়ে উঠেছে পেশাদার খুনি ও চুক্তিভিত্তিক কিলার গ্রুপ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে, বর্তমানে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে অর্ধশতাধিক পেশাদার শুটার বা কিলার সরাসরি হত্যাকাণ্ড, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারের মিশনে অংশ নিচ্ছে। এর ফলে রাজধানীতে খুনের ঘটনা বেড়েছে। এমনকি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরাও অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিহত হচ্ছে। সম্প্রতি পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ