বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

চালু হচ্ছে মেট্রো রেল, মানতে হবে যে সব নিয়ম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১:৪৫

শেয়ার করুনঃ
চালু হচ্ছে মেট্রো রেল, মানতে হবে যে সব নিয়ম

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী বুধবার গতির ঝড় তুলতে প্রস্তুত মেট্রো রেল। ঘষামাজা, স্টেশনের ভেতর ও বাইরের খুঁটিনাটি কাজ প্রায় শেষ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রাথমিকভাবে চলা ৯টি স্টেশনের কাজও প্রায় শেষ।

মেট্রো রেলস্টেশনে চলছে সৌন্দর্যবর্ধনের শেষ মুহূর্তের কাজ। দেশের প্রথম নগর ট্রেনের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতিও চলছে জোরেশোরে। উদ্বোধনী অনুষ্ঠানের কাজও চলছে দ্রুতগতিতে।

আরও

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

অবকাঠামো থেকে শুরু করে যার সবকিছুই তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে। একইভাবে মেট্রোরেলে যারা চড়বেন তাদেরও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এর নিয়মকানুন মেনে চলতে হবে। স্টেশনের মেইন প্লাটফর্ম, কনকোর্স লেভেল ও ট্রেন, সবখানেই যাত্রীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। মেনে চলতে হবে নির্দেশিকা। অন্যথায় নিয়ম ভঙ্গের অপরাধে পড়তে হবে শাস্তির মুখে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে জানানো হয়েছে, মেট্রোরেল, প্ল্যাটফর্ম ও পুরো স্টেশন এলাকা থাকবে ধূমপানমুক্ত। তাই এই পরিষেবা ব্যবহারের সময় যাত্রীরা ধূমপান করতে পারবেন না। এ ছাড়া প্ল্যাটফর্ম ও স্টেশনে অবস্থানকালে খাবার ও পানীয় গ্রহণ করা যাবে না।

আরও

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস

মেট্রোরেল চত্বরে ময়লা ফেলা যাবে না। পান চিবিয়ে থুথু না ফেলতেও যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।

মেট্রোরেল, প্ল্যাটফর্ম ও পুরো স্টেশনে পোস্টার, ব্যানার ও গ্রাফিতি লাগানো নিষিদ্ধ করা হয়েছে। রেলওয়ের সৌন্দর্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রোরেল চত্বরে ভিক্ষুকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর কোনো ধরনের ভারী পণ্য নিয়েও প্রবেশ নিষেধ। এ ছাড়াও পণ্য ফেরি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এর সঙ্গে আগ্নেয়াস্ত্র, পোষা প্রাণী বহন, বিপজ্জনক পণ্য পরিবহনও নিষিদ্ধ।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ফোনের লাউড স্পিকার ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মেট্রোরেলের কোচে বয়স্ক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সংরক্ষিত আসন রয়েছে। তারা ব্যতীত অন্য কেউ তাতে বসতে পারবেন না। আর নারী কোচেও পুরুষ যাত্রীদের ওঠা নিষিদ্ধ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, কেউ যদি অপ্রত্যাশিত কিছু করে তখন তাকে তো কোথাও বসাতে হবে। সেজন্য আমরা একটা রুম তৈরি করেছি। তাকে ওই রুমে বসিয়ে বলব যে, আপনি যে কাজ করেছেন সেটা সঠিক হয়নি। এই কাজ আপনার কাছ থেকে কোনোভাবেই আমাদের প্রত্যাশিত ছিল না। আমরা তাকে কাউন্সেলিং করব।  

যদি কেউ ইচ্ছাকৃত বারবার ক্ষতি সাধনের চেষ্টা করে তবে তাকে সরাসরি ডিটেনশন রুমে রেখে পুলিশে দিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।  

মেট্রোরেলে স্টেশনের দ্বিতীয় তলা থেকে যাত্রীরা টিকিট কিনতে পারবেন। আর তৃতীয় তলা থেকে মেট্রোরেলে চড়া যাবে। গন্তব্যে পৌঁছানোর পর টিকিট দেখিয়েই প্ল্যাটফর্ম ছাড়তে হবে। আর এমআরটি পাসধারীরা পাস পেইড জোনে নির্ধারিত স্ক্যানারে নিজেদের পাস স্ক্যান করে প্ল্যাটফর্মে প্রবেশ করতে ও গন্তব্যে পৌঁছানোর আবারও স্ক্যান করতে হবে। দূরত্ব বিবেচনায় নির্ধারিত ভাড়া কেটে নেওয়া হবে।

আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেলের উদ্বোধন করবেন তিনি। এরপর টিকেট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়বেন তিনি।

উদ্বোধনের পরদিন অর্থাৎ ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেলে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা। প্রথমদিকে দৈনিক চার ঘণ্টা করে মেট্রোরেল চলবে। প্রথমদিকে দিনের কোনো চার ঘণ্টা মেট্রোরেল চলবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি। তবে যাত্রীর চাপ মাথায় রেখেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

মেট্রো রেল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

আন্তর্জাতিক চাপেও পারমাণবিক কর্মসূচি সীমিত করবে না ইরান

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। এর ফলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ আইনে পরিণত হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদিত হয়। দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী ছয় মাসের মধ্যে দেশের সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে। পাশাপাশি