
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ২২:৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসস্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকলে দেশের বাজারে সমন্বয় করা হবে। সেই সময় পর্যন্ত সকলকে ধৈর্য্য ধরার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, সেপ্টেম্বরের শেষ দিকে আমরা লোডশেডিং কমিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারব বলে আশা রাখি।
রোববার (১৪ আগস্ট) বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: অস্থির বিশ্ববাজার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা কঠিনভাবে বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মূল্য সমন্বয় কিন্তু খুব বেশিদিন হয়নি। আমি সকলকে বলব দুই-এক মাস আপনারা একটু ধৈর্য্য ধরুন, একটু সহনীয় হোন।