রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সাহিত্যবাংলাদেশ

বরিশালে প্রাণ ফিরেছে বিভাগীয় গণগ্রন্থাগারে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ২৩:২৯

শেয়ার করুনঃ
বরিশালে প্রাণ ফিরেছে বিভাগীয় গণগ্রন্থাগারে

বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক। জ্ঞান আর আনন্দ ছাড়া মানব জীবন নিশ্চল হয়ে পড়ে। একটি ভালো বই-ই হচ্ছে মনের পুষ্টি যোগানোর অন্যতম উপায়। বৈশ্বিক মহামারী করোনায় সমগ্র বিশ্ব যখন স্তব্ধ হয়ে পড়ে তখন বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মূলত গৃহবন্ধী হয়ে পড়েন। বিশেষ করে শিশু-কিশোর ও তরুন-তরুনীরা এ সময়টাতে মোবাইল নির্ভর হয়ে পড়ে। স্কুল, কলেজ, লাইব্রেরী বন্ধ থাকায় বইয়ের প্রতি আগ্রহ কমে যাওয়ায় এমনটা হয়েছে বলে মনে করেন সচেতন মহল। তাদের মতে, এ সময়টাতে একটি বই-ই পারে একাকিত্ব ঘোঁচাতে। আর বই মানুষের জ্ঞানের পরিধিও বাড়ায়। একটি ভালো বই মানুষের ঘুমন্ত বিবেক জাগিয়ে তোলে। বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে দীর্ঘদিন বন্ধ হয়ে যায় বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগারটি।

আরও

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

এছাড়া পাঠকের বইয়ের চাহিদা মেটানো বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইয়ের লাইব্রেরীর কার্যক্রমও বন্ধ হয়ে যায় করোনার কারণে। করোনার মধ্যে বইপ্রেমী পাঠকদের জন্য অনলাইনের মাধ্যমে বই পড়া কার্যক্রম চালু করে বিশ্ব সাহিত্য কেন্দ্র। তবে আশানুরূপ পাঠক পাওয়া যায়নি। করোনার প্রভাব কমতে শুরু করলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি বিভাগীয় গণগ্রন্থাগার ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী কার্যক্রম শুরু করেছেন। বিভাগীয় গণগ্রন্থাগার সংশ্লিষ্টরা বলছেন, পূর্বের মতোই পাঠকরা লাইব্রেরীতে আসতে শুরু করেছেন। গত দুই মাসে প্রায় ৫ হাজারের মতো পাঠক গ্রন্থাগারে এসেছেন। পাঠকদের আনাগোনায় যেন প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগারটি।

বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সূত্রে জানা গেছে, বিভাগের সর্বস্তরের জনসাধারণকে বিজ্ঞান ও আধুনিক তথ্য-প্রযুক্তিভিত্তিক সুবিধা সম্বলিত সময় সাশ্রয়ী পাঠকসেবা ও তথ্যসেবা প্রদানের মাধ্যমে জ্ঞান ও প্রজ্ঞায় বিকশিত ও সমৃদ্ধকরণের লক্ষ্য নিয়ে ২০০৬ সালে নগরীর বিএম কলেজ সংলগ্ন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারটি চালু করা হয়। এ পর্যন্ত গ্রন্থাগারটিতে ৮২ হাজার বই সংগ্রহে রয়েছে। সম্প্রতি লাইব্রেরীতে আরো যুক্ত হয়েছে ২৪শ নতুন বই। যার মধ্যে উল্লেখযোগ্য নোবেল বিজয়ীদের ইতিহাস, বুদ্ধিজীবী হত্যা ও তার বিচার, মুসলিম মুদ্রা ও হস্তলিখন শিল্প, ভ্রমনে পৃথিবী দেখা ইত্যাদি। এছাড়াও গ্রন্থাগারটিতে রয়েছে বঙ্গবন্ধু কর্ণার, জবস্ কর্ণার, হাই স্পিড সিকিউর ইন্টারনেট ও কম্পিউটার কর্ণার। যেখানে শিশুদের জন্য রয়েছে নানান গল্প, কবিতা ও জ্ঞানভিত্তিক বই। এখানে রয়েছে স্বল্পমূল্যে ১৫০ আসন বিশিষ্ট এসি সুবিধাসম্পন্ন বিশাল হল রুম। যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সভা, সেমিনার, চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করতে পারেন। পুরো দিনের জন্য মাত্র ১২শ টাকা এবং অর্ধেক দিনের জন্য মাত্র ৮শ টাকায় হলরুমটি ভাড়া নেয়া যায়। 

আরও

অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ

অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ

জানা গেছে, শুরুতে পাঠকের আনাগোনা কম থাকলেও আস্তে আস্তে পাঠক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেশ জাকজমকপূর্ণ হয়ে ওঠে গণগ্রন্থাগারটি। তবে বৈশ্বিক মহামারি করোনার কারণে সরকারি এ গণগ্রন্থাগারটি বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে বইপ্রেমীরা। বইয়ের সেলফগুলোতে গল্প, উপন্যাস, কবিতা সহ বিভিন্ন ধরনের দেশ-বিদেশের নামী-দামী লেখকদের সাড়ি সাড়ি আলোকিত বই থাকলেও পাঠকশূণ্য হয়ে পড়ে চেয়ার-টেবিলগুলো। জবস্ কর্ণারে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার ফাইলগুলো পড়ে থাকলেও তা যেন ঝকঝকে অবস্থায় রয়েছে পাঠকের অভাবে। বছরের অন্যান্য সময় সাধারণ বেকার তরুন-তরুনী, যুবক-যুবতীদের উপস্থিতি বেশি থাকলেও সরকারি নির্দেশনা মেনে তারাও এখন গণগ্রন্থাগারে আসছেন না। যদিও পূর্বের তুলনায় পাঠক সমাগম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন গ্রন্থাগার সংশ্লিষ্টরা। এদিকে গণগ্রন্থাগারে একটি সু-বিশাল হলরুম রয়েছে। যেখানে শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কর্মসূচি পালনের জন্য ব্যবহার করা যায়। সেক্ষেত্রে সরকার নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে এখানে প্রচুর সুযোগ-সুবিধা থাকা সত্বেও বরিশাল বিভাগীয় সরকারি গ্রণগ্রন্থাগারটি প্রচার প্রচারণায় ঘাটতি থাকায় পাঠক সংখ্যা খুব একটি বাড়েনি যুগ পেরিয়ে গেলেও। গ্রন্থাগার সূত্রে জানা গেছে, গড়ে প্রতিদিন গড়ে ৫শ’ এর মতো পাঠক এখানে আসা-যাওয়া করতেন। তবে বাস্তবে পাঠক সংখ্যা আরো কম। কেননা, কোন পাঠক যদি তিনটি ফ্লোরে গিয়ে পত্রিকা, বই ও কম্পিউটার ব্যবহার করেন সেক্ষেত্রে একজন পাঠককেই তিনজন হিসেবে ধরা হয়ে থাকে। জানা গেছে, ২০ থেকে ৩০ বছর বয়সী পাঠকের সংখ্যাই বেশি। সরকার অনুমোদিত কর্মকর্তা কর্মচারীর ২৩টি পদ থাকলেও মাত্র ১২জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে এ গণগ্রন্থাগারটি চলছে।

অপরদিকে বৈশ্বিক মহামারী করোনার মধ্যে “আলোকিত মানুষ চাই” ব্যানারে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীগুলোও বন্ধ হয়ে যায়। তবে পাঠকদের চাহিদার কথা ভেবে অনলাইনে বই পড়া কার্যক্রম হাতে নেয় বিশ্ব সাহিত্য কেন্দ্র। কিন্তু ইন্টারনেটে ধীরগতি ও সহজলভ্যতা না থাকায় আশানুরূপ পাঠকের সাড়া পাননি তারা। অবশ্য বরিশালে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি পাঠকের কাছে যাওয়া শুরু করেছে বিশ্ব সাহিত্যকেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী। 

বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠচক্র সমন্বয়কারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার বাহাউদ্দিন গোলাপ জানিয়েছেন, বরিশালে শুরু থেকে তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, পাঠকরা যাতে বইপড়া থেকে বঞ্চিত না হয়, পাঠকদের বই পড়া চর্চা কার্যক্রম অনলাইনের মাধ্যমে শুরু করেছিলাম। সকল পাঠকের এ্যন্ড্রওয়েড মোবাইল না থাকা, ইন্টারনেটের ধীরগতি ও সহজলভ্যতা না থাকায় এবং বই হাতে নিয়ে পড়ার মধ্যে যে আত্মতৃপ্তি তা অনলাইনে না হওয়ায় অনলাইন সেবাটি সফল হয়নি বলেন তিনি। স্কুল-কলেজভিত্তিক বিশ্ব সাহিত্য কেন্দ্রের কার্যক্রম চলার কারণে পাঠকদের মধ্যে কিশোর ও তরুনদের সংখ্যাই বেশি বলেও জানান তিনি। তবে করোনার প্রকোপ কমতে শুরু করায় আগের মতোই রুটিন মোতাবেক ভ্রাম্যমান লাইব্রেরী পাঠকদের কাছে যাচ্ছে।

বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারি পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ জানিয়েছেন, গ্রন্থাগারটিতে বেশকিছু সংস্কার করা হয়েছে। বিশেষ করে পাঠকদের জন্য সার্বক্ষণিক অনলাইন সেবা, সুপেয় পানির ব্যবস্থা, নামাজের ব্যবস্থা, লাঞ্চ রুম ও ১০ এমপিপিএস স্পিডের নিরাপদ ইন্টারনেট সুবিধা। এছাড়া গণগ্রন্থাগারে পাঠক সংখ্যা বৃদ্ধির জন্য বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছেন তারা। যেমন: বিভিন্ন জাতীয় দিবস রচনা, চিত্রাংকনসহ সৃজনশীল প্রতিযোগিতা আয়োজন। এছাড়া আগামী মাস থেকে প্রতি মাসের প্রথম রবিবার চাকুরী প্রত্যাশীদের জন্য কারিয়ার গাইড শেসন চালু হতে যাচ্ছে বলেন তিনি। শিশু, কিশোর, তরুন-তরুনী ও যুব শ্রেনীর পাঠকের সংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, বরিশালে সিটিজেন নাগরিকদের গণগ্রন্থাগারে যাতায়াত কম। তিনি বলেন, “বই হতাশাগ্রস্ত কিংবা বিভ্রান্ত মানুষকে জীবনের মহৎ প্রাঙ্গণে পৌঁছে দিতে পারে। বই আমাদের আশা জাগায়, স্বপ্ন দেখায় এবং জীবনের সঠিক পথের নির্দেশনা দেয়। বই মানুষের মনুষ্যত্ববোধকে জাগ্রত করে। বইয়ের সঙ্গে সম্পর্ক গড়েই মানুষ গড়ে তুলতে পারে উন্নত ও আনন্দপূর্ণ আদর্শ জীবন। এজন্য তিনি বরিশালে সকল বয়সী বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে গণগ্রন্থাগারে আসার আহবান জানান। গণগ্রন্থাগারের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা ও গণগ্রন্থাগার সম্পর্কে যে কোন তথ্য পেতে ভিজিট করুন: publiclibrary.barsaldiv.gov.bd 

বিভাগীয় গণগ্রন্থাগার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

এ সম্পর্কিত আরও পড়ুন

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বৃহস্পতিবার ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে বিশ্বকবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র আট বছর বয়সে সাহিত্যচর্চা শুরু করেন। পরবর্তী সময়ে কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, চিঠিপত্র, শিশুসাহিত্য এবং সংগীতসহ বাংলা সাহিত্যের

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়। বাংলা কবিতার অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত এ স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠান শহরের নিয়াজ মুহম্মদ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল সাতটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারে পোশাক, কসমেটিক্স, বইখাতা, স্টেশনারি ও জুতার দোকান বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো বাজার আগুনের

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের অভিষেক মৌসুমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২০২৫-২৬ মৌসুমের এই পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। হোবার্ট হারিকেন্সের সামাজিক মাধ্যমে বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়। এই পুরস্কার রিশাদের ক্যারিয়ারে বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পুরো মৌসুমে তিনি ১৫ উইকেট

ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান-এর তেহরানসহ বিভিন্ন শহরে হামলা শুরু করে বলে জানা গেছে। এর পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনগণকে নিরাপদ