প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ১৯:৩

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন ও মেম্বার আলিউল আজিম শাহিনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানিয়ে ঝাটা মিছিল করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় বামন্দী-কাজিপুর সড়কের নতুন বজ্রপুর এলাকায় এই বিক্ষোভের ঘটনা ঘটে। গ্রামবাসীর অভিযোগ, চেয়ারম্যান ও মেম্বার ভিজিএফ (ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং) কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দরিদ্র মানুষদের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কার্ড দেননি।
