
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ৯:৭

মহেশখালীর একটি এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় দেশে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। এর সঙ্গে কয়লা ও তরল জ্বালানির সরবরাহ সমস্যা এবং কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি যুক্ত হওয়ায় সারা দেশে লোডশেডিং বেড়েছে। শনিবার রাত ১টায় বিদ্যুতের ঘাটতি একপর্যায়ে ২ হাজার ৯১৬ মেগাওয়াটে পৌঁছায়।
