রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

টিকার বাইরে থাকা শিশুরাই বেশি আক্রান্ত, হামে মৃত্যু থামছে না

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ৯:২৩

শেয়ার করুনঃ
টিকার বাইরে থাকা শিশুরাই বেশি আক্রান্ত, হামে মৃত্যু থামছে না

ঢাকা শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের ২ নম্বর হাম ডেডিকেটেড ওয়ার্ডের ৩০টি বেডই বর্তমানে হামে আক্রান্ত শিশুতে পূর্ণ। ভর্তি থাকা শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কেউই সরকারের বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় আসেনি। কেউ টিকাদান কর্মসূচির বিষয়ে জানতেন না, আবার কেউ ছয় মাস বয়স থেকে টিকা দেওয়ার বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।

৪ নম্বর বেডে চিকিৎসাধীন চার বছর ছয় মাস বয়সী নুসরাত জাহানকে নিয়ে ভোলা থেকে এসেছেন তার মা বিনা বেগম। তিনি জানান, জ্বর ও শরীরে র‍্যাশ দেখা দিলে স্থানীয় চিকিৎসক হাম শনাক্ত করেন। পরে শিশুটিকে ঢাকায় আনা হয়। একই বিছানায় থাকা দুই বছর চার মাস বয়সী ছোট বোন নুসায়বাও টিকা পায়নি। তার ভাষ্য, নতুন টিকাদান কর্মসূচির বিষয়ে তারা কোনো প্রচার বা মাইকিং শুনতে পাননি।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। স্বাস্থ্য বিভাগ দাবি করেছিল, এক মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কিন্তু সরকারি হিসাবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে।

আরও

ঘরে ঘরে জ্বর, ঢাকায় একসঙ্গে ছড়াচ্ছে নানা ভাইরাস

ঘরে ঘরে জ্বর, ঢাকায় একসঙ্গে ছড়াচ্ছে নানা ভাইরাস
বিশেষজ্ঞদের মতে, ৬ মাস থেকে ৫ বছরের নিচে প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও বাস্তবে টিকা পেয়েছে ১ কোটি ৮১ লাখ শিশু। ফলে প্রায় ৪০ লাখ শিশু টিকার বাইরে থেকে গেছে। এ কারণেই সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আতিকুল ইসলাম চৌধুরী বলেন, হামের প্রকোপ কিছুটা কমলেও রোগ-পরবর্তী জটিলতা, বিশেষ করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম এ বারী বলেন, বর্তমানে যারা হাসপাতালে হাম নিয়ে আসছে, তাদের প্রায় সবাই টিকার বাইরে ছিল। তিনি স্বাস্থ্য বিভাগের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে আরও কার্যকর পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা বলেন।

হামের_টিকাশিশু_স্বাস্থ্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সর্বশেষ সংবাদ

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

সংবিধান সংশোধন নয়, সংস্কার চায় ১১ দলীয় ঐক্য

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

আট কূপের ওয়ার্কওভারে গ্যাস উৎপাদন বাড়ানোর বড় উদ্যোগ

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

ইলিশের মৌসুমে মাছের বদলে ঋণের দুশ্চিন্তায় ঝালকাঠির জেলেরা

এ সম্পর্কিত আরও পড়ুন

পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা নিল প্রায় দুই কোটি শিশু

পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা নিল প্রায় দুই কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার দিক থেকে এটিই সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম

ঘরে ঘরে জ্বর, ঢাকায় একসঙ্গে ছড়াচ্ছে নানা ভাইরাস

ঘরে ঘরে জ্বর, ঢাকায় একসঙ্গে ছড়াচ্ছে নানা ভাইরাস

রাজধানীতে ঘরে ঘরে বাড়ছে জ্বরের প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন, মার্চ-এপ্রিল এবং আগস্ট-সেপ্টেম্বরে সাধারণত ভাইরাসের প্রকোপ বাড়ে। এবার ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, মামসসহ বিভিন্ন ভাইরাস একই সময়ে ছড়াচ্ছে। এর মধ্যে ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রধান কারণ। ইনফ্লুয়েঞ্জার টাইপ-এ আক্রান্তও বাড়ছে। গণপরিবহন, স্কুল-কলেজ ও জনসমাগমের স্থানে হাঁচি-কাশির মাধ্যমে ঘনবসতিপূর্ণ ঢাকায় দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ছে। উত্তরার বাসিন্দা তামনিয়া ইসলাম প্রতিদিন মেট্রোরেলে মতিঝিলে অফিস করেন।

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন। রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট মাসেই মারা

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

দেশের কিডনি রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে দ্রুততম সময়ের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টকে তিন মাসব্যাপী ডায়ালাইসিস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। একই সঙ্গে নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট—দুই শ্রেণিতে মোট ২ হাজার ৫০০টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক দিল আফরোজা জানান, ইতোমধ্যে