বুধবার, ৪ নভেম্বর, ২০২৬১৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লাইফস্টাইল

পুরুষদের চেয়ে মহিলাদেরই যৌন সঙ্গী বেশি ! বলছে সমীক্ষা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ২:৩

শেয়ার করুনঃ
পুরুষদের চেয়ে মহিলাদেরই যৌন সঙ্গী বেশি ! বলছে সমীক্ষা

কৃষ্ণ হোন কি অর্জুন, পুরাণ-ইতিহাসের পুরুষদের দিকে তাকালেই দেখা যায়, প্রত্যেকের একাধিক স্ত্রী রয়েছে। কেবল স্ত্রীই নয়, অসংখ্য সঙ্গিনীদের রাখার জন্য অনেক রাজা-বাদশাই যে হারেম তৈরি করতেন, সে কথাও নতুন নয়। অর্থাৎ পুরুষের একাধিক যৌন সঙ্গী থাকার বিষয়টি বারেবারেই প্রকাশ্যে এসেছে। কিন্তু সাম্প্রতিক কালের এক সমীক্ষাতে দেখা গেল এর উলটো ছবি। দেশের একাধিক রাজ্যের পরিসংখ্যান জানাচ্ছে, সেখানে পুরুষদের চেয়ে বেশি যৌন সঙ্গী রয়েছে মহিলাদেরই। ঠিক কী জানাচ্ছে সমীক্ষা? আসুন, শুনে নেওয়া যাক।

দুই বা তার বেশি সংখ্যক সঙ্গীর সঙ্গে কখনও না কখনও যৌনতায় লিপ্ত হয়েছেন তাঁরা, এমনটাই নাকি জানিয়েছেন দেশের একাধিক মহিলা। আর সে কথাই সম্প্রতি জানিয়েছে এক সমীক্ষা। ঠিক কী জানিয়েছে ওই সমীক্ষা? আসা যাক সে কথাতেই।

আরও

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

সামাজিক নিয়মনীতির কারণে বিবাহ নামের প্রতিষ্ঠানটির শুরু, অর্থাৎ একগামী সম্পর্কের সূচনা। কিন্তু মানুষ স্বভাবতই বহুগামী, এমন কথাই মনে করে একাধিক গবেষণা। তবে এই বহুগামিতার নিদর্শন পুরুষের মধ্যেই বেশি প্রচলিত, এমন একটা চলতি ধারণাও রয়েছে। আর সত্যি বলতে, প্রাচীন পুরাণ ইতিহাস থেকেই সেই ধারণার শুরু। রাজাবাদশা কিংবা অভিজাত পুরুষ থেকে শুরু করে সম্পন্ন বা সাধারণ গৃহস্থদের মধ্যেও বহুবিবাহের চল ছিল দীর্ঘদিন ধরেই। আর বিবাহ সম্পর্ক ছাড়াও যৌন সম্পর্ক স্থাপনের ঘটনা যে কম ঘটত না, সে কথারও সাক্ষ্য দেয় সেইসব পুরনো দিন। কিন্তু বর্তমানে কেবল পুরুষরাই নন, একাধিক যৌন সঙ্গী থাকার ক্ষেত্রে পিছিয়ে নেই মহিলাদের একটা বড় অংশও। অন্তত তেমনটাই জানাচ্ছে এক সাম্প্রতিক সমীক্ষা। উপরন্তু, ‘ন্যাশনাল ফ্যামিলি হেল্‌থ সার্ভে’-র করা ওই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, দেশের একাধিক রাজ্যে পুরুষদের চেয়ে বেশি যৌনসঙ্গী রয়েছে মহিলাদেরই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সমীক্ষার রিপোর্ট বলছে, যৌন সঙ্গীর সংখ্যার বিচার করলে পুরুষদের পিছনে ফেলে দিতে পারেন ভারতের ১১টি রাজ্যের মহিলারা। এই সমীক্ষার সময়সীমা ছিল ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত। দেশের মোট ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০৭টি জেলায় জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায় অংশগ্রহণ করেছেন এমন ২ লক্ষেরও বেশি নারী এবং পুরুষকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছিল। আর সেই সমীক্ষা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, দেশের ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী মহিলাদের যৌন সঙ্গী পুরুষদের তুলনায় বেশি। এই ১১ রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে রাজস্থান। সেখানকার মহিলাদের সঙ্গীর সংখ্যা গড়ে ৩.১। তুলনায় পুরুষদের সঙ্গীর সংখ্যা গড়ে ১.৮। দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা, তৃতীয় স্থানে চণ্ডীগড়। এর পর রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, অসম, কেরল, লাক্ষাদ্বীপ, পণ্ডিচেরি এবং তামিলনাড়ু। শহরের চেয়ে গ্রামের মহিলাদের মধ্যেই এই অনুপাত বেশি। আবার অবিবাহিত, বিবাহবিচ্ছিন্ন কিংবা বিধবা মহিলাদের তুলনায় সদ্যবিবাহিত মহিলাদের মধ্যেই এই অনুপাত বেশি বলে জানিয়েছে সমীক্ষা।

যৌন সঙ্গী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

তবে যৌন সঙ্গীর সংখ্যার বিচারে মহিলারা এগিয়ে থাকলেও, সমীক্ষা জানাচ্ছে, সঙ্গী ছাড়াও যে কারও সঙ্গে যৌনতার বিচারে এগিয়ে পুরুষরাই। অর্থাৎ স্ত্রী নন কিংবা কখনও একসঙ্গে বসবাস করেননি, এমন কারও সঙ্গে যৌনতা করে থাকেন ৩.৬ শতাংশ পুরুষ। কিন্তু সম্পর্ক নেই এমন পুরুষের সঙ্গে মহিলাদের যৌনতা করার হার সেখানে ০.৫ শতাংশ, এমনটাই দাবি সমীক্ষার।

সূত্র: সংবাদ প্রতিদিন

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

আজ বয়ফ্রেন্ড দিবস, সম্পর্ক হোক আরও মধুর

আজ বয়ফ্রেন্ড দিবস, সম্পর্ক হোক আরও মধুর

প্রেমের সম্পর্কে প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা, যত্ন ও গুরুত্ব প্রকাশের উপলক্ষ হিসেবে প্রতি বছর ৩ অক্টোবর পালিত হয় বয়ফ্রেন্ড দিবস। এটি কোনো সরকারি বা আনুষ্ঠানিক ছুটি নয়; মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক একটি অনানুষ্ঠানিক দিবস। দিবসটির নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা নিশ্চিত সূচনাকাল নিয়ে তথ্য স্পষ্ট নয়। তবে বিভিন্ন সূত্রে ২০১০-এর দশকে সামাজিক যোগাযোগমাধ্যমে এর জনপ্রিয়তা বাড়ার কথা জানা যায়। বয়ফ্রেন্ড দিবসে প্রেমিকের সঙ্গে সময়

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মল অনুভূতি। ‘মা’ শব্দটি শুধু একটি সম্বোধন নয়, বরং স্নেহ, মমতা, ত্যাগ ও অকৃত্রিম ভালোবাসার প্রতীক। জন্মের পর মানুষের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দও ‘মা’। সেই মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস উদযাপন করা হয়। যদিও মাকে ভালোবাসা

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাচভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম SSC 2004 Bangladesh এ বছরও আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “Zero4 Cruise Carnival 2025 (Season 05)”। দীর্ঘদিন ধরে ব্যাচভিত্তিক এই কমিউনিটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে আসছে, আর তারই ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে শুরু হবে এই মহোৎসব। গ্রুপটির প্রতিষ্ঠাকালীন সদস্য , শওকত হায়দার - সম্পাদক,ইনিউজ৭১ বলেন, এটি

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গ্রীষ্মকালে ত্বক দ্রুত শুষ্ক, ফুসকুড়ি ও ক্লান্ত মনে হতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখা খুবই জরুরি। ত্বকের যত্নে প্রথমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন বের করে এবং ত্বক হাইড্রেটেড রাখে। রাতে ভালো ঘুম ত্বকের জন্য অপরিহার্য কারণ এ সময় ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করে। দ্বিতীয়ত, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে হালকা ওয়াটার বেসড গুলা ভালো।

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

বর্তমান সময়ের তরুণদের ফ্যাশন ধারা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী। নতুন প্রজন্ম পোশাকে শুধু স্টাইল নয়, বরং স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধবতা এবং ব্যক্তিত্বের প্রকাশকেও গুরুত্ব দিচ্ছে। শহরের তরুণরা এখন আর শুধু ব্র্যান্ড দেখে পোশাক বেছে নেয় না, বরং ট্রেন্ড ও প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্ধারণ করে। আজকাল ছেলেদের মধ্যে বাগি জিন্স, কার্গো প্যান্ট, ওভারসাইজ টি-শার্ট এবং স্পোর্টস জ্যাকেট বেশ জনপ্রিয়।