
প্রকাশ: ৭ নভেম্বর ২০২১, ০:১৩

এসএমপারভেজ রিপন (৪০) এর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎকরা।কিডনি প্রতিস্থাপনের জন্য তার স্ত্রী কিডনি প্রদান করতে রাজী আছে। কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য যে খরচ লাগে তা এখনো জোগাড় করা সম্ভবপর হয়নি। পরিবারের আর্থিক স্বচ্ছলতা না থাকায় চিকিৎসকের পরামর্শ অনুসারে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় তার জীবন এখন সঙ্কটাপন্ন।
এসএম পারভেজ রিপন সিরাজগন্জ শহরের ১৫নং ওয়ার্ডের রেলওয়ে কলোনী এলাকার বাসিন্দা। তার ছোট ছোট দুটি ছেলে রয়েছে। যমুনার আগ্রাসনের জন্য তাদের ঘরবাড়ি, জায়গা সম্পত্তি নদী গর্ভে চলে যায়।
২০১৭ সালে প্রথম তার কিডনি রোগ দেখা দেয়। পরে চিকিৎসকরা জানান তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মিরপুর ঢাকায় কিডনি বিশেষজ্ঞ ডা.হারুন-উর-রশিদ এবংডা.শোয়েব সোবনির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এসএম পারভেজ রিপনের পরিবার নিম্ন আয়ের ।একদিন পর পর ডায়ালাইসিস করতে খরচ হয় চার হাজার টাকা। প্রায় চার বছর ধরে চলছে তার চিকিৎসা। চিকিৎসায় খরচ চালিয়ে পরিবারটি আজ অসহায় হয়ে পড়েছে।


ইতোমধ্যে তার আর্থিক সক্ষমতা যা ছিল তা দিয়ে চিকিৎসা খরচ চালিয়ে তিনি এখন নিঃস্ব। আর্থিক অস্বচ্ছলতায় কিডনি প্রতিস্থাপনের এত টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে এসএম পারভেজ রিপন সমাজের হৃদয়বান, বিত্তবান, দানশীলব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিজের চিকিৎসায় আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা- এসএম পারভেজ, হিসাব নং-২০৫০১৪৯০২০২৬৭০৪০২ ইসলামী ব্যাংক বাংলাদেশলিঃ, সিরাজগন্জ শাখা।
মোবাইল-০১৭১৭-৭৭১ ১১০, ০১৭৫০-০০১ ১১৩ (বিকাশ পারসোনাল) ০১৭৯৮-৩৭৩৩৭৩ (নগদ)