বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬২২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

৪ দিন ধরে পানি নেই আমতলী হাসপাতালে, রোগীদের ভোগান্তি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ এপ্রিল ২০২২, ১:৪৭

শেয়ার করুনঃ
৪ দিন ধরে পানি নেই আমতলী হাসপাতালে, রোগীদের ভোগান্তি

বরগুনার আমতলী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলার পানি সরবরাহ লাইনে ত্রুটির কারণে ৪ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা পড়েছে বিপাকে।

রোববার (৩ এপ্রিল) সকালে সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা গেছে, পানির অভাবে রোগী এবং তাদের সঙ্গে আসা স্বজনরা ঠিকমতো গোসল এবং টয়লেট ব্যবহার করতে পারছে না। টয়লেটে পানি কম ব্যবহার করায় দুর্গন্ধ ছড়াচ্ছে ব্যাপক হারে।

আরও

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট সংকট: পর্যটন ব্যাহত, যাত্রীরা অসন্তুষ্ট

বর্তমানে ডায়রিয়ার কারণে প্রতিদিন শত শত নারী পুরুষ হাসপাতালে আসছেন। পর্যাপ্ত পানির অভাবে তারা ঠিকমতো টয়লেট ব্যাবহার করতে পারছেন না বলেও অভিযোগ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা ৫০ শয্যার হাসপাতালের নতুন ভবনের পানি সরবরাহের পানির মূল পাম্পটি ১ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। এতদিন স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মুনয়েম সাদ নিজস্ব অর্থায়নে মসজিদের গভীর নলকূপের সঙ্গে একটি মটার বসিয়ে পানি সরবরাহ চালু রাখলেও মঙ্গলবার (২৯ মার্চ) সকালে আকস্মিকভাবে নতুন ভবনের রোগী ভর্তি ওয়ার্ডের পানির পাইপে সমস্যা দেখা দেয়। এর পর থেকে রোববার পর্যন্ত ওই ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রোগীদের অসুবিধার কথা বিবেচনা করে পুরাতন ভবনের দ্বোতলার ২টি ওয়ার্ডে এনে রাখেন। দুটি ভবনের রোগী পুরাতন হাসপাতাল ভবনের ওয়ার্ডে রাখায় জায়গা সংকুলান না হওয়ায় অনেক রোগীকে এখন মেঝেতে অবস্থান করতে হচ্ছে। তাছাড়া পুরাতন ভবনে বাথরুম কম থাকায় এখন রোগীরা ঠিকমতো গোসলসহ শৌচাগার ও ঠিকমতো সারতে পারছে না।

আরও

যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

রোগীদের ভোগান্তি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
যমুনা এক্সপ্রেসের কোচ লাইনচ্যুত, ঢাকাগামী ট্রেন বিলম্ব

হাসপাতালে ভর্তি রিনা বেগম, রেভা ও মোর্শেদা বেগম বলেন, পানির অভাবে ঠিকমতো গোসল এবং কাপড় ধুতে পারছি না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ডায়রিয়ার সমস্যা নিয়ে ভর্তি হওয়া রোগী ছাহেরা বেগমের মা জয়নব বেগম বলেন, ওবাবা হাসপাতালে ঠিকমতো পানি পাই না। দেহেন তো এহন কি সমস্যায় আছি।

হাসপাতালের আবাসিক ভবনে বসবাসরত নার্স রেভা, সালমা, মোর্শেদা, আখি বলেন, হাসপাতালের পানি তোলার পাম্প মেশিনটি নষ্ট থাকায় এখন আমরা নিয়মিত পর্যাপ্ত পানি পাই না। বিকল্পভাবে যে পানি সরবরাহ করা হয়, তা দিয়ে আমাদের সাংসারিক কাজের জন্য রান্না বান্না এবং ধোয়া মোছাসহ বাসা ঠিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা জায় না। বর্তমানে প্রচণ্ড গরমে পানির অভাবে খুই কষ্টে আছি।

স্বাস্থ্য অধিদপ্তর পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী দেবব্রত হালদার বলেন, আমতলী উপজেলায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় পুরাতন পাম্পে পানি উঠছে না। তাই আমতলী হাসপাতালের পানি সমস্যা সমাধানের জন্য একটি নতুন পাম্প মেশিন বসানোর কাজ শুরু হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, হাসপাতালে ১ বছর ধরে পানি তোলার পাম্পটি নষ্ট হওয়ায় পানি সমস্যা প্রকট আকার ধারণ করছে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বর্তমানে বিকল্প পদ্ধতিতে আমার নিজ উদ্যোগে হাসপাতালের গভীর নলকুপের সঙ্গে সংযোগ দিয়ে সামন্য পানি সরবরাহ চালু রেখেছি। তা-ও আবার ৪ দিন আগে নতুন ভবনের ওয়ার্ডের পাইপের সমস্যার কারণে সম্পূর্ন বন্ধ হয়ে যায়। ওই ওয়ার্ডের রোগীদের অসুধিার কথা বিবেচনা করে পুরাতন ভবনে স্থান্তর করা হয়েছে। নতুন পাম্প বসানোর কাজ শুরু হয়েছে। তবে এখনও সমস্যা সমাধানে আরও ৮-১০ দিন অপেক্ষা করতে হবে।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

সর্বশেষ সংবাদ

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই কারও একার নয়, বিভাজন নয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

দলীয় ন্যারেটিভ নয়, সার্বজনীন ইতিহাস চাইলেন নাহিদ ইসলাম

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

হুমকির অভিযোগে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা