শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

জয়ের পথে বাইডেন, নিরাপত্তা জোরদার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ নভেম্বর ২০২০, ৪:৩৬

শেয়ার করুনঃ
জয়ের পথে বাইডেন, নিরাপত্তা জোরদার
সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা কার দখলে যাচ্ছে সেটার ইঙ্গিত এখন সুস্পষ্ট। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ের কাছাকাছি পৌঁছে গেছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য জর্জিয়ার পর পেনসিলভেনিয়ায়ও এগিয়ে গেলেন জো বাইডেন। এতে তার প্রেসিডেন্ট হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।ইতিমধ্যে জোরদার করা হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির হবু প্রেসিডেন্টের নিরাপত্তা। এতে হোয়াইট হাউজ জো বাইডেনের দখলে যাচ্ছে সেটা অনেকটা পরিষ্কার। ফলে ডেমোক্র্যাটরা মেতে উঠছে উল্লাসে আর হতাশা দেখা দিয়েছে রিপাবলিকান শিবিরে।

এখন পর্যন্ত ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। ফলে আর মাত্র ছয়টি ইলেকটোরাল ভোট পেলেই আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন জো বাইডেন। যে কয়েকটি অঙ্গরাজ্যে বাইডেন এগিয়ে আছেন এর একটিতে বিজয়ী হলেই নিশ্চিত হবে তার হোয়াইট হাউজে যাওয়া।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হয়।ফক্স নিউজ বলছে, পেনসিলভেনিয়ায় ৪৯.৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে বাইডেনের গাধা। অন্যদিকে ৪৯.৪ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে আছে ট্রাম্পের হাতি।

সংখ্যার বিচারে ৩২ লাখ ৯৫ হাজার ৩১৯ হাজার ভোট পেয়েছেন বাইডেন। অন্যদিকে ৩২ লাখ ৮৯ হাজার ৭২৫ ভোট পেয়ে পিছিয়ে ট্রাম্প। রাজ্যটিতে ৯৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।এর আগে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের জয়ের সম্ভাবনা থাকা জর্জিয়াতে ৯১৭ ভোটে এগিয়ে আছেন বাইডেন। ইতিমধ্যে রাজ্যটিতে ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। রাজ্যটিতে ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।রাজ্যটিতে বাইডেন ৪৯.৩৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৪৯.৩৭ শতাংশ ভোট। সংখ্যার বিচারে বাইডেনের ভোটের সংখ্যা দুই কোটি ৪৪ লাখ নয় হাজার ৩৭১। আর ট্রাম্প পেয়েছেন দুই কোটি ৪৪ লাখ আট হাজার ৪৫৪ ভোট।

আরও

ব্রেন্ট তেলের দাম ছাড়াল ১০১ ডলার, বাড়ছে উদ্বেগ

ব্রেন্ট তেলের দাম ছাড়াল ১০১ ডলার, বাড়ছে উদ্বেগ
ঝুলে থাকা নেভাদা রাজ্যেও ৪৯.৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে বাইডেন। অন্যদিকে ট্রাম্পের হাতি মার্কা পেয়েছেন ৪৮.৫ শতাংশ ভোট। এই রাজ্যে ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট আছে।নির্বাচনের পর থেকেই পেনসিনভেনিয়া ও জর্জিয়াতে বিপুল ভোটে ট্রাম্প এগিয়ে থাকলেও পরবর্তী সময়ে ডাকযোগে ভোট যোগ হওয়ায় রাজ্যগুলোতে এগিয়ে যান ডেমোক্র্যাটের জো বাইডেন।প্রেসিডেন্ট ট্রাম্প যদি পুনঃনির্বাচিত হতে চান পেনসিলভানিয়া ও জর্জিয়া- দুটিতেই জয়লাভ করা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখন দুটি রাজ্যেই জো বাইডেন এগিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের জয়লাভের পথ একেবারেই আটকে গেছে বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দুয়ারে থাকা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের নিরাপত্তা জোরদার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। একই সঙ্গে বাইডেনের বাসভবন ও এর আশেপাশের এলাকায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে মার্কিন ফেডারেল বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ।শুক্রবার রাতে নিজেকে বিজয়ী ঘোষণা করে ভাষণ দিতে পারেন বাইডেন। সম্ভাব্য প্রেসিডেন্টের এমন খবরে তার নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিয়েছে দেশটির গোয়েন্দা বাহিনী।মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জো বাইডেনের সম্ভাব্য জয়কে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। স্থানীয় সময় শুক্রবার (০৬ নভেম্বর) সকালে এক বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির স্পষ্ট করে জানায়, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবে। বাইডেনকে সম্ভাব্য বিজয়ী ঘোষণার প্রক্রিয়া সম্পূর্ণ ভুয়া। বর্তমান ফলাফল চূড়ান্ত বিজয় থেকে বহু দূরে।ট্রাম্পের প্রচারণা শিবিরের কনসাল জেনারেল ম্যাট মরগান বিবৃতিতে বলেন, নির্বাচন শেষ হয়নি। যে চারটি রাজ্যের ফলাফলের ভিত্তিতে বাইডেনকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে, সেটা সম্পূর্ণ ভুয়া। কারণ ওই চার রাজ্যের চূড়ান্ত ফলাফল পেতে অনেক সময় লাগবে।

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্রেন্ট তেলের দাম ছাড়াল ১০১ ডলার, বাড়ছে উদ্বেগ

ব্রেন্ট তেলের দাম ছাড়াল ১০১ ডলার, বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০১ ডলার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ১ দশমিক ৩৩ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়েছে। এর দাম ১ দশমিক ১১ ডলার বা

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত তিনজন, আহত ছত্রিশ

সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলায় নিহত তিনজন, আহত ছত্রিশ

সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো পৃথক হামলায় তিনজন নিহত এবং অন্তত ৩৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হামলার জন্য সরাসরি কাউকে দায়ী না করলেও হুথিরা এর আগেই হামলার দায় স্বীকার করেছিল। আভা বিমানবন্দরে হামলায় একজন মরোক্কান ও একজন আলজেরিয়ান নাগরিক নিহত হন। এ ঘটনায়

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স জাপানের দুই বিজ্ঞানী

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী। ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই যৌথভাবে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন। বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডিশ অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে। এর আগে ২০২৫ সালে ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পেয়েছিলেন তিন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া

তাইওয়ানকে সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের অভিযোগ, ওয়াশিংটনের সামরিক নীতি তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক মন্তব্যে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক কিম মিয়ং চোল এ অভিযোগ করেন। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের তৈরি নতুন যুদ্ধবিমান পৌঁছানোরও কঠোর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। কেসিএনএর

জ্বালানি তেলের দাম ১০১ ডলার পেরিয়ে, সরবরাহ সংকটের শঙ্কা

জ্বালানি তেলের দাম ১০১ ডলার পেরিয়ে, সরবরাহ সংকটের শঙ্কা

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০১ ডলার ছাড়িয়ে গেছে। বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট