
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৩:৯

বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেলপথ নির্মিত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলদূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমবে। যাত্রীদের সাশ্রয় হবে প্রায় আড়াই ঘণ্টা। ৮৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ নতুন ডুয়েলগেজ রেললাইন চালু হলে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগ সহজ হবে।
