মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬২২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ছুরি হামলায় ব্রিটেনের পার্কে নিহত ৩

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২০, ১৫:৫৪

শেয়ার করুনঃ
ছুরি হামলায় ব্রিটেনের পার্কে নিহত ৩
লন্ডনের পশ্চিমে রেডিং শহরে কয়েকজন ব্যক্তির ওপর ছুরি হামলায় তিন জন নিহত হয়েছেন। পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে। শনিবার সন্ধ্যায় শহরের একটি পার্কে এক ব্যক্তি ছুরি দিয়ে নির্বিচারে হামলা চালালে তিনজন নিহত এবং আরো অন্তত তিনজন গুরুতর আহত হয়।পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে। করোনাভাইরাস মহামারি ঠেকাতে জারি করা লকডাউন তুলে নেওয়ার কয়েকদিনের মধ্যেই ব্রিটেনে এরকম হামলার ঘটনা ঘটলো।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশের কাছে একটি টেলিফোন কল আসে। তাদেরকে বলা হয় যে শহরের কেন্দ্রে ফরবারি পার্কে বেশ কয়েকজন ব্যক্তি ছুরিকাহত হয়েছেন। সাথে সাথেই পুলিশ ছুটে যায় সেখানে। ঘটনাস্থলে পাঠানো হয় পাঁচটি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার।প্রাথমিক খবরে বলা হয় তিন ব্যক্তি হামলায় গুরুতর আহত হয়েছেন। তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানোর জন্য ফরবারি পার্কের কাছেই আরেকটি পার্কে দুটো এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। আহত হয়েছেন কমপক্ষে আরো তিনজন। তাদের অবস্থাও গুরুতর।

লরেন্স ওয়ার্ট নামের একজন প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনাস্থল থেকে মাত্র ১০ মিটার দূরে ছিলেন, তিনি বলেছেন হামলার সময় পার্কে প্রচুর লোক ছিল। অনেক মানুষ পার্কে বসে পান করছিল। একজন এসে জোরে চিৎকার করতে করতে একদল লোককে ছুরি মারতে চেষ্টা করে। তিনজনকে ছুরি মারে এবং তারপর ঘুরে আমার দিকে আসতে থাকে। তখন আমরা দৌড়াতে শুরু করি। যখন সে বুঝতে পারে যে আমাদের ধরতে পারবে না, তখন সে বসে থাকা আরো কিছু লোকের ওপর হামলা চালায়। এর পর সে পার্ক থেকে দৌড়ে পালিয়ে যায়।

আরও

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর
শনিবার মধ্যরাতের দিকে এক দল সশস্ত্র পুলিশকে স্থানীয় ফ্ল্যাটের একটি ব্লকে ঢুকতে দেখা যায়। ওই ভবনে বসবাসকারী পরিবারগুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। রাত সাড়ে বারোটার দিকে ফ্ল্যাটের ওই ব্লকে প্রচণ্ড জোরে শব্দ হয় এবং সেখান থেকে সশস্ত্র পুলিশ অফিসারদেরকে চলে যেতে দেখা যায়।পুলিশের পক্ষ থেকে জানানো হয় তারা ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে। তার নাম খাইরি সাদাল্লাহ। নিরাপত্তা সূত্রগুলো বলছে, তিনি লিবিয়ার নাগরিক।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পুলিশের পক্ষ থেকে বলা হয় হামলার পাঁচ মিনিটের মধ্যেই তারা তাকে আটক করেছে। পুলিশ আরো জানিয়েছে যে এই হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তারা আর কাউকে খুঁজছে না। প্রধানমন্ত্রী বরিস জনসন এই ছুরি হামলার তীব্র নিন্দা করেছেন। বলেছেন, এই ঘটনায় তিনি স্তম্ভিত হয়েছেন।

কাউন্টার টেররিজমের প্রধান নিল বাসু বলেছেন, ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদের সঙ্গে এই হামলার কোন সম্পর্ক নেই। হামলার কয়েক ঘণ্টা আগে এই পার্কে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়।পুলিশ শুরুতে এটিকে একটি হত্যাকাণ্ড হিসেবে ধরে নিয়ে তদন্ত করতে শুরু করে। তখনও তারা এটিকে সন্ত্রাসী ঘটনা বলে উল্লেখ করেনি। কিন্তু কয়েক ঘন্টা পর রোববার দুপুরের একটু আগে তারা এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রাণ গেল সীমার, শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই

কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রাণ গেল সীমার, শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

এশিয়ার বড় বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়ছে প্রবৃদ্ধি

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার

কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার

জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১৫০ বাংলাদেশি নাগরিককে আটক করে পুশব্যাকের প্রক্রিয়া শুরু করেছে ভারত। সোমবার (৫ অক্টোবর) আটক ব্যক্তিদের ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ভারতীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে অবৈধ অভিবাসী শনাক্ত করতে বিশেষ জরিপ

রাশিয়ায় প্লেগে ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ

রাশিয়ায় প্লেগে ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু, পাঁচ হাসপাতাল বন্ধ

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুটস্কের শেলিখেভ এলাকায় প্লেগে আক্রান্ত হওয়ার সন্দেহে এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। ঘটনাটির পর অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে রুশ কর্তৃপক্ষ এখনো ওই নারীর মৃত্যুর কারণ হিসেবে প্লেগকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।  ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কাজ করতেন টেকনিশিয়ান শিপিলোভা। নমুনা সংগ্রহের সময়

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর

হামলার শঙ্কায় হঠাৎ যুক্তরাজ্য ছাড়ল মার্কিন বোমারু বহর

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সব বি-১ বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে। হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  রোববার আল জাজিরা জানায়, পেন্টাগনের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ঘাঁটিতে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রের নিজস্ব ঘাঁটিতে ফিরে গেছে। তবে বি-১, বি-২ ও বি-৫২ বোমারু বহর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকেই যেকোনো স্থানে যেকোনো

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুদ্ধের প্রস্তুতিতে ইরানে অস্ত্র হাতে নারীরাও

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি প্রশিক্ষণকেন্দ্রে রোববার (৪ অক্টোবর) নারীদেরও আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিতে দেখা গেছে। সামরিক কর্মকর্তা ও প্রশিক্ষকদের কাছ থেকে নির্দেশনা নেওয়ার পর তারা বিভিন্ন আগ্নেয়াস্ত্র এবং হ্যান্ডগান চালানোর অনুশীলন করেন।  এর আগে শনিবার (৩ অক্টোবর) তেহরানের হাফত-ই তির স্কয়ারে বেসামরিক নাগরিকদের জন্য নতুন একটি

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুত হচ্ছে কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত কম হলেও সম্ভাব্য মার্কিন সামরিক হামলা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ঝুঁকি খুব কম হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের পরিবর্তিত বাস্তবতায় সব ধরনের সম্ভাবনা বিবেচনায় নেওয়া সরকারের দায়িত্ব। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টিকে ঝুঁকি ব্যবস্থাপনার অংশ হিসেবে উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মন্তব্যের