প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:৩৮

চীনের সামরিক চাপ মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা নতুন এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমানের প্রথম দুটি হাতে পেয়েছে তাইওয়ান। ২০১৯ সালে অর্ডার করা ৬৬টি যুদ্ধবিমানের মধ্যে প্রথম দুটি শুক্রবার (২ অক্টোবর) তাইওয়ানের পূর্বাঞ্চলীয় তাইতুংয়ের চিহ-হাং বিমানঘাঁটিতে পৌঁছায়। কয়েক মাসের বিলম্বের পর বিমান দুটি হাওয়াই ও গুয়াম হয়ে স্থানীয় সময় দুপুরে সেখানে অবতরণ করে।
