প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১১:৩৬

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের অস্থিরতা সামাল দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতি অনুযায়ী, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে আগামী চার মাসে এই মজুত বাজারে সরবরাহ করা হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
