প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখলেও সামরিক হামলা হলে জবাব দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার এনবিসির অনুষ্ঠানে তিনি বলেন, তেহরান কূটনীতি ও যুদ্ধ—দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে।
