প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪

চীনা প্রতিষ্ঠানগুলোর সরবরাহ করা স্যাটেলাইট চিত্র ও ভূ-স্থানিক তথ্য ইরানকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও হরমুজ প্রণালির জাহাজে আরও নিখুঁত হামলা চালাতে সহায়তা করছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) একাধিক মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন এ তথ্য প্রকাশ করে।
