প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

ইসরায়েলের কাছে প্রায় ৬০ হাজার ভারী সমরাস্ত্র সরবরাহের জন্য ২৮০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রস্তাবিত প্যাকেজে ২ হাজার পাউন্ড বা প্রায় ৯০৭ কেজি ওজনের ৪০ হাজার বোমা এবং ২০ হাজার আই-২০০০ পেনিট্রেটর ওয়ারহেড রয়েছে। বিষয়টি মার্কিন কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
