প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল আজরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দুই দিনে মার্কিন যুদ্ধজাহাজে দুইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগের পর ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানি তেলের ট্যাংকারে হামলা চালানো হয়।
