প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৩৫

শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ৫৮ মিনিটে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে এ ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫ কিলোমিটার এবং উৎপত্তিস্থল ছিল মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
