প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সপ্তাহান্তে সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। টানা তিন সপ্তাহ মূল্যবৃদ্ধির পর বাজারে এই বড় সংশোধন দেখা গেল।
