প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:২৬

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কঙ্গো সরকারের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৫ জনে পৌঁছেছে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন। শনিবার প্রকাশিত সরকারি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
