প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১১:১৪

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়।
