প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:২৬

ইরান খুব শিগগিরই পরাজিত হবে এবং তেহরান এখন সমঝোতার টেবিলে বসতে আগ্রহী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, ইরান বর্তমানে সমঝোতার পথে এগোতে চাইছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কী সিদ্ধান্ত নেবে, তা পরে জানানো হবে বলেও উল্লেখ করেন।
