প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ৯:৩৮

যুক্তরাষ্ট্রের সব ধরনের ‘অপকর্ম’ বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, আন্তর্জাতিক এই জলপথের ওপর তাদের কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
