সোমবার, ১৩ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করল ইরান

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:২০

শেয়ার করুনঃ
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করল ইরান

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এর ফলে গত মাসে দুই দেশের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির ভবিষ্যৎ নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও অসামরিক নাবিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং ইরানের হামলার সক্ষমতা দুর্বল করতে নতুন করে ব্যাপক বিমান অভিযান শুরু হয়েছে। মার্কিন সামরিক মুখপাত্র টিম হকিন্স জানিয়েছেন, যুদ্ধবিমান থেকে একটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, তারা ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান চালাচ্ছেন।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে সিরিক, বন্দর আব্বাস ও কুশেম দ্বীপে মার্কিন হামলায় একাধিক বিস্ফোরণ হয়েছে। এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও

ইরানের সমন্বিত হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

ইরানের সমন্বিত হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি
ওমানের মাস্কাটে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি না হওয়ার জন্য তেহরান ওয়াশিংটনের প্রত্যক্ষ ও পরোক্ষ চাপকে দায়ী করেছে। যদিও ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি কার্যত শেষ বলে মন্তব্য করেছেন, তবুও আলোচনার সুযোগ খোলা রয়েছে বলে জানিয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ইরানের শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন, একতরফা চুক্তির সময় শেষ হয়ে গেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হবে।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও শুল্ক আদায়ের উদ্দেশ্যে ইরান ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ নামে নতুন একটি সংস্থা গঠন করেছে। সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জলপথটি নিরাপদ নয়। তবে যুক্তরাষ্ট্র এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, হরমুজ আন্তর্জাতিক জলপথ এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে তাদের নৌবাহিনী মোতায়েন রয়েছে।

হরমুজ_প্রণালিউপসাগরীয়_সংকট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সূত্র: রয়টার্স

আরও

যুদ্ধের উত্তাপে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে নতুন অস্থিরতা শুরু

যুদ্ধের উত্তাপে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে নতুন অস্থিরতা শুরু

সর্বশেষ সংবাদ

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতাশ

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতাশ

ঢাকাসহ অধিকাংশ অঞ্চলে অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাতের দাপট

ঢাকাসহ অধিকাংশ অঞ্চলে অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাতের দাপট

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করল ইরান

ইরানের সমন্বিত হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

ইরানের সমন্বিত হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

কক্সবাজারের পাহাড়ে অবৈধ বসতি, মৃত্যুঝুঁকিতে লাখো মানুষের জীবন

কক্সবাজারের পাহাড়ে অবৈধ বসতি, মৃত্যুঝুঁকিতে লাখো মানুষের জীবন

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতাশ

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতাশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এছাড়া কয়েকজন এখনও নিখোঁজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১২টার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। সে সময়

ইরানের সমন্বিত হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

ইরানের সমন্বিত হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার সরাসরি প্রতিশোধ নিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, গত আটচল্লিশ ঘণ্টায় চিহ্নিত শত্রুপক্ষের গতিবিধি বিশ্লেষণের পর পরিকল্পিতভাবে এই অভিযান শুরু হয়। প্রতিশোধমূলক অভিযানের প্রথম

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

ভারতে ফের করোনার সংক্রমণ, অন্ধ্রপ্রদেশে দুই মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। নতুন করে দুইজনের মৃত্যুর পাশাপাশি আরও আটজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় নজরদারি, পরীক্ষা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। রোববার (১২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশিতে আক্রান্ত

হরমুজ সংকটে বিশ্বজুড়ে উদ্বেগ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হরমুজ সংকটে বিশ্বজুড়ে উদ্বেগ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে আইআরজিসির প্রকাশ্য হামলার পর চলতি সপ্তাহে ইরানে তৃতীয় দফার সামরিক অভিযান চালিয়েছে

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলা শুরু

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলা শুরু

যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তাদের প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের