প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১১:১৪

যুক্তরাষ্ট্রে টানা এক সপ্তাহের তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ এখনও চরম গরমের সতর্কতার মধ্যে রয়েছেন। বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
