প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:১

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি ও পারমাণবিক সমঝোতা নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি শিগগিরই সুইজারল্যান্ডে রওনা হবেন।
