প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৪:১৫

জি৭ সম্মেলনে রাষ্ট্রনেতাদের করমর্দন ও সৌজন্য বিনিময়ের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সংক্ষিপ্ত আলাপচারিতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্মেলনের এক পর্যায়ে উপস্থিত নেতারা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় ও হালকা কথাবার্তায় ব্যস্ত ছিলেন। সেই সময় জর্জিয়া মেলোনি সেখানে উপস্থিত হলে নরেন্দ্র মোদী এগিয়ে যান এবং দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত কথোপকথন হয়।
